প্রকাশিত হল সিবিএসই পরীক্ষার সময়সূচি, জানুন গুরুত্বপূর্ণ তথ্য
দ্য ওয়াল ব্যুরো: প্রকাশিত হল সিবিএসই বোর্ডের (CBSE Board Exam) পরীক্ষার সময়সূচি আজ। করোনা পরিস্থিতিতে এই বছর বোর্ড পরীক্ষা দুই ভাগে করার কথা ঘোষণা করা হয়েছে।
পূর্ব ঘোষিত অনুযায়ী, ১৮ তারিখ বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।
শেষ আপডেট: 18 October 2021 08:54
দ্য ওয়াল ব্যুরো: প্রকাশিত হল সিবিএসই বোর্ডের (CBSE Board Exam) পরীক্ষার সময়সূচি আজ। করোনা পরিস্থিতিতে এই বছর বোর্ড পরীক্ষা দুই ভাগে করার কথা ঘোষণা করা হয়েছে।
পূর্ব ঘোষিত অনুযায়ী, ১৮ তারিখ বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। তবে উল্লেখযোগ্যভাবে, বোর্ডের সব পরীক্ষায় অফলাইনে হবে। অর্থাৎ পরীক্ষার্থীকে কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে। প্রথম দফার পরীক্ষা নভেম্বর-ডিসেম্বর এবং দ্বিতীয় দফার পরীক্ষা মার্চ-এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ
স্কুলে গিয়ে দিতে হবে আইএসসি প্র্যাকটিক্যাল পরীক্ষা, করোনাকালে রইল কিছু গুরুত্বপূর্ণ টিপস
cbse.gov.in ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা পূর্ণ সময়সূচি পেয়ে যাবে। তবে পরীক্ষার্থীদের কিছু বিষয়ের ওপর নজর রাখতে হবে-
- একমাত্র সিবিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে থেকে সঠিক সময়সূচি জানুন।
- তারপর সেটি শিক্ষক ও স্কুল প্রধানের থেকে যাচাই করে নিন। কারণ অনেক সময় এইসব ক্ষেত্রে অনেক ভুল তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।
- পরীক্ষা বিষয়ক যাবতীয় তথ্য জানতে বোর্ডের সোশ্যাল মিডিয়া পেজে নজর রাখুন।
- মেজর ও মাইনর বিষয়ের পরীক্ষার দিকে বিশেষ নজর দিন। মাইনর বিষয়গুলি সম্পর্কে সমস্ত রকম আপডেটের ওপর খেয়াল রাখুন।
- শীতকালে অর্থাৎ প্রথম দফার পরীক্ষার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। ১০:৩০টার পরিবর্তে সেটা ১১:৩০ টা করা হয়েছে।
- সিলেবাসের কিছু অংশ নিয়ে অবজেক্টিভ পরীক্ষা নেওয়া হবে। একমাত্র বোর্ড যে সিলেবাস দিয়েছে সেটাই নজরে রাখুন। অযথা বিভ্রান্ত হবেন না।
- পরীক্ষার দিন ২০ মিনিট পড়ার সময় দেওয়া হবে প্রত্যেক পরীক্ষার্থীকে। সেটি সঠিক সঠিক ব্যবহার করুন।
- নভেম্বর-ডিসেম্বরের পর্যায়ের পরীক্ষার জন্য যাবতীয় সিলেবাস অনলাইন বা অফলাইনে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলুন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'