Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন গাজরের বীজের তেল, দেখে নিন উপকারিতা

দ্য ওয়াল ব্যুরো: স্কিনকেয়ার নিয়ে আজকের দিনে সকলেই খুবই সচেতন। তবে রাসায়নিকযুক্ত বিউটি প্রোডাক্টের থেকে ভেষজ পণ্যের দিকেই বেশি ঝুঁকছেন আজকের প্রজন্ম। জানেন কি বুনো গাজরের বীজের মধ্যেই লুকিয়ে রয়েছে বিউটি সিক্রেট। এই গাজরের বীজের তেল ত

ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন গাজরের বীজের তেল, দেখে নিন উপকারিতা

শেষ আপডেট: 29 January 2021 09:05

দ্য ওয়াল ব্যুরো: স্কিনকেয়ার নিয়ে আজকের দিনে সকলেই খুবই সচেতন। তবে রাসায়নিকযুক্ত বিউটি প্রোডাক্টের থেকে ভেষজ পণ্যের দিকেই বেশি ঝুঁকছেন আজকের প্রজন্ম। জানেন কি বুনো গাজরের বীজের মধ্যেই লুকিয়ে রয়েছে বিউটি সিক্রেট। এই গাজরের বীজের তেল ত্বকের যত্নের জন্য খুবই ভাল। রোমান ও গ্রিকরা বহুদিন আগে থেকেই তাঁদের স্কিনকেয়ারে ব্যবহার করতেন এই তেল। এটা যেমন স্কিনকে স্মুদ করে তেমনই উজ্জ্বল করে তোলে। এছাড়াও চিনের ট্র্যাডিশনাল মেডিসিন হল এই তেল। শুধু তাই নয়, চিনে আতরের মধ্যেও মেশানো হয় এই তেল। প্রসাধনী সামগ্রী ও ময়েশ্চারাইজার হিসেবেও এর সুখ্যাতি রয়েছে। এখানে রইল কিছু কারণ, যার জন্য এই এসেনসিয়াল অয়েলকে আপনি আপনার বিউটি রুটিনে রাখতেই পারেন- ময়েশ্চারাইজ গাজরের বীজের তেল ত্বককে আরও বেশি করে ময়েশ্চারাইজ করে তোলে। এটা যেমন সিরাম হিসাবে কাজ করে তেমনই ত্বকের পুষ্টি জোগান দেয়। ত্বককে কোমল করে তোলে। অ্যারোমা থেরাপিতেও এই তেল ব্যবহার করা হয়। অ্যান্টি এজিং বৈশিষ্ট্য গাজরের বীজের তেলের মধ্যে রয়েছে অ্যান্টি এজিং বৈশিষ্ট্য।এটা সরাসরি ত্বকের ওপরে প্রয়োগ করলে মুখে বয়সের ছাপ যেমন পড়ে না তেমনই বলিরেখাও দূর হয়। ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। তাই অনেক ত্বক বিশেষজ্ঞরা প্রসাধনী সামগ্রীতে ও ত্বকের যত্নের ক্ষেত্রে এই তেল ব্যবহার করার পরামর্শ দেন। অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য ত্বক ও মাথার স্কাল্পের জন্য খুবই উপকারী এই তেল। এই তেল স্কিনকে উজ্জ্বল করে তার সঙ্গে স্মুদও করে। এটার মধ্যে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য যা মুখে ব্রণ হতে দেয়না। এছাড়াও বাইরের যেকোনও আঘাত থেকে ত্বককে রক্ষা করে। যদিও এই তেল ত্বকের পক্ষে খুবই ভাল কিন্তু যাঁদের স্কিনটোন খুবই সেনসেটিভ বা সংবেদশীল তাঁদের ব্যবহার করার আগে চর্ম বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া দরকার।

```