Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

কীভাবে ঘরেই ফলাবেন ক্যাপসিকাম? বাতিল প্লাস্টিকের বোতলে কাজ হবে সহজে

দ্য ওয়াল ব্যুরো: ছাদ বাগানের অভ্যাস ইদানিং শহর ও শহরতলির মানুষদের প্রিয় শখগুলির মধ্যে একটি (capsicum in plastic bottle)। তবে ফ্ল্যাটবাড়িতে যারা থাকেন তাঁদের পক্ষে সবসময়ে বড় টব রাখার জায়গা হয় না ছোট্ট একফালি বারান্দায় ঘরের জানলায়। তবু আগের

কীভাবে ঘরেই ফলাবেন ক্যাপসিকাম? বাতিল প্লাস্টিকের বোতলে কাজ হবে সহজে

শেষ আপডেট: 29 July 2023 02:05

দ্য ওয়াল ব্যুরো: ছাদ বাগানের অভ্যাস ইদানিং শহর ও শহরতলির মানুষদের প্রিয় শখগুলির মধ্যে একটি (capsicum in plastic bottle)। তবে ফ্ল্যাটবাড়িতে যারা থাকেন তাঁদের পক্ষে সবসময়ে বড় টব রাখার জায়গা হয় না ছোট্ট একফালি বারান্দায় ঘরের জানলায়। তবু আগের প্রজন্মে যেমন উঠোনে অথবা ছাদেই মা ঠাকুমারা ফলাতেন টমেটো, ক্যাপসিকাম অথবা কাঁচা লঙ্কা তেমন ইচ্ছে হয় এই প্রজন্মের ফ্ল্যাটে থাকা গৃহিণীরও।

ফ্ল্যাটবাড়ির বারান্দায় অথবা ঘরের জানলাতে খুব সহজে বানানো যায় কৃত্রিম টব(capsicum in plastic bottle)। প্লাস্টিকের বোতল কেটে তাতেই ফলানো যায় ক্যাপসিকামের মতো ছোট গাছ। বোতল কেটে তাতে ক্যাপসিকামের গাছ বসানোর জন্য অনুসরণ করুন নিম্নলিখিত পদ্ধতিগুলি।

পাঁচ লিটারের বোতল নিয়ে তার পিছন দিকটি গরম ছুরি দিয়ে কেটে নিতে হবে। বোতলের ছিপিটি সামান্য ফুটো করতে হবে জল নিষ্কাশনের জন্য। কাটা বোতলটি ইচ্ছেমতো যে কোনও রঙ দিয়ে নকশা করে নিতে পারেন। এছাড়া কাটা বোতলটির ওপর দিকে কয়েকটি ফুটো করে নিতে হবে যাতে তার দিয়ে বোতলটি ঝুলিয়ে দেওয়া যায় শিক বা জানলার গরাদ থেকে।

বোতলটির কাটা জায়গার মধ্যে এবার ৪০ শতাংশ কোকোপিট, ৪০ শতাংশ কমপোস্ট এবং ২০ শতাংশ বাগানের মাটি দিয়ে ক্যাপসিকাম ফলনের উপযুক্ত মাটি তৈরি করে তার মধ্যে বসিয়ে দিতে হবে ২৫ থেকে ৩৫ দিন বয়সি সদ্য বীজ থেকে অঙ্কুরিত ক্যাপসিকামের চারা। এরপর কয়েক সপ্তাহ নিয়মিত নির্দিষ্ট পরিমাণ জল দিলেই বাড়িতে ফলবে ক্যাপসিকাম। তবে মাথায় রাখতে হবে যে জলের পরিমাণ যেন অতিরিক্ত না হয়।

সাইন ল্যাঙ্গুয়েজে ফের মুক্তি ‘ভাগ মিলখা ভাগ’-এর, ১০ বছর পূর্তিতে ফারহান আখতারের বড় ঘোষণা


```