Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

রেড ওয়াইনে লুকিয়ে রয়েছে বিউটি সিক্রেট, দেখে নিন আপনিও

দ্য ওয়াল ব্যুরো: রেড ওয়াইন তৈরির সময় লাল আঙুর ব্যবহৃত হয় এবং খোসাসমেত পুরো আঙুরটি দিয়েই ওয়াইন তৈরি হয়। এই খোসার মধ্যেই রেসভেরাট্রোল নামক একটা উপাদান থাকে, যা বয়স বাড়ার প্রক্রিয়াটিকে থমকে দিতে পারে বলে অনেকেই বিশ্বাস করেন। দূষণ আর ফ্রি র‍্য

রেড ওয়াইনে লুকিয়ে রয়েছে বিউটি সিক্রেট, দেখে নিন আপনিও

শেষ আপডেট: 27 January 2021 09:20

দ্য ওয়াল ব্যুরো: রেড ওয়াইন তৈরির সময় লাল আঙুর ব্যবহৃত হয় এবং খোসাসমেত পুরো আঙুরটি দিয়েই ওয়াইন তৈরি হয়। এই খোসার মধ্যেই রেসভেরাট্রোল নামক একটা উপাদান থাকে, যা বয়স বাড়ার প্রক্রিয়াটিকে থমকে দিতে পারে বলে অনেকেই বিশ্বাস করেন। দূষণ আর ফ্রি র‍্যাডিকালসের প্রভাবে আমাদের ত্বক সময়ের আগেই বুড়িয়ে যেতে আরম্ভ করে, কিন্তু ওয়াইনের রেসভেরাট্রোল কোলাজেনের উৎপাদনে সহায়তা করে, ত্বকের কলাকোষগুলোকে কার্যকর রাখে। রোদের প্রভাবেও ত্বকে ট্যান পড়ে না চট করে। অ্যান্টি এজিং রেড ওয়াইনের মধ্যে অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না সেই সঙ্গে কোলাজেনকেও রিস্টোর করে। ব্রণ কমায় রেড ওয়াইনের মধ্যে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে যা মুখে ব্রণ হতে দেয় না। সেই সঙ্গে ত্বককেও পরিষ্কার রাখে। ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এর মধ্যে পলিফেনল রয়েছে যা প্রাকৃতিক ভাবেই ত্বকের গ্লোকে ফিরিয়ে আনে। খুশকি কমায় শুধু ত্বকের নয়, চুলের যত্নেও যথেষ্ট ভূমিকা পালন করে রেড ওয়াইন। স্নান করার আগে চুলে ও মাথার চেটোতে ভাল করে রেড ওয়াইন লাগালে অনেকটাই রেহাই পাওয়া যাবে খুশকির সমস্যা থেকে। এছাড়াও চুলকে সিল্কি ও উজ্জ্বল করে তোলে। রেশমের মতো নরম হয় চুল। টোনার অরগ্যানিক টোনার হিসেবে রেড ওয়াইনের থেকে ভাল কিছু হয় না! প্রতিদিন তুলোতে করে রেড ওয়াইন দিয়ে মুখ পরিষ্কার করলে হাতনাতে মিলবে উপকার। ক্লিনজার ২ টেবিল চামচ রেড ওয়াইন ও ১ টেবিল চামচ লেবুর রসকে ভাল করে মিশিয়ে নিতে হবে। তারপর তুলোতে করে সেই মিশ্রণকে সারা মুখে ভাল করে লাগাতে হবে, তাইলেই মিলবে উপকার। মৃত কোষ বের করে দেয় ১ চামচ কফি পাউডার ও ১ চা চামচ ওয়াইন মিশিয়ে ভাল করে ত্বকের ওপরে লাগাতে হবে। এটা ত্বকের ভেতরে থাকা মৃত কোষকেও টেনে বের করে দেয়। সেই সঙ্গে রক্ত সঞ্চালনও ঠিক মতো হয়।

```