Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ত্বক ও চুলের সৌন্দর্যে ঘিয়ের বাজিমাৎ! দেখ নিন উপকারিতা

দ্য ওয়াল ব্যুরো: খাদ্যরসিক যে কোনও মানুষের কাছেই ঘিয়ের একটা আলাদা সমাদর রয়েছে। ঘি-ভাত কিংবা ঘিয়ে ভাজা লুচির জবাব নেই! তারওপর গরম ভাতে ঘি, সে যেন স্বর্গসুখ! কিন্তু জানেন কি ঘি কেবল রসনাকেই তৃপ্তি দেয় না, তার সঙ্গে নানা উপকারও করে। শরীরকে ভাল

ত্বক ও চুলের সৌন্দর্যে ঘিয়ের বাজিমাৎ! দেখ নিন উপকারিতা

শেষ আপডেট: 20 January 2021 08:10

দ্য ওয়াল ব্যুরো: খাদ্যরসিক যে কোনও মানুষের কাছেই ঘিয়ের একটা আলাদা সমাদর রয়েছে। ঘি-ভাত কিংবা ঘিয়ে ভাজা লুচির জবাব নেই! তারওপর গরম ভাতে ঘি, সে যেন স্বর্গসুখ! কিন্তু জানেন কি ঘি কেবল রসনাকেই তৃপ্তি দেয় না, তার সঙ্গে নানা উপকারও করে। শরীরকে ভাল রাখে, সেই সঙ্গে ত্বক ও চুলেরও জেল্লা বাড়াতে সাহায্য করে। দেখে নিন ঘিয়ের এই পাঁচটি উপকারিতা উজ্জ্বলতা বাড়ায় ঘিয়ের মধ্যে রয়েছে ভিটামিন এ ও ডি সহ আরও নানারকমের স্বাস্থ্যকর ফ্যাট যা চুলের জন্য খুবই ভাল। এটা চুলের হারিয়ে যাওয়া জেল্লা ফেরাতে সহায়তা করে সেই সঙ্গে চুলের ময়শ্চারাইজারের কাজও করে। এটা খেলে যেমন উপকার পাবেন তেমনই গলানো ঘি চুলের ফাটা অংশগুলোতে লাগালেও মিলবে উপকার। মাত্র দুবার ব্যবহার করলেই, হাতেনাতে ফল পাবেন। ম্যাসাজ অনেক সময় তেলের গন্ধে মাথা ধরে যায়, তাই তেল দিয়ে ভাল করে মাথা-কপাল ম্যাসাজ করতে পারেন না। এক্ষেত্রে আপনি তেলের পরিবর্তে ব্যবহার করতে পারেন ঘি। ২ চামচ ঘি গলিয়ে নিয়ে ভাল করে ম্যাসাজ করলে, মিলবে উপকার। এতে রক্ত সঞ্চালনও ভাল হয়, চুল পড়াও অনেক কম। তাছাড়াও ঘি ভাল কন্ডিশনার হিসেবেও কাজ করে। ঠোঁট চ্যাপড ঠোঁট নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। বিশেষত শীতকালে ঠোঁট খুব ফাটে, শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। এই সময় ঠোঁটে যদি রোজ ঘি লাগানো যায়, তাহলে অল্প দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। ঘি ঠোঁটের জন্য ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, ফলে ঠোঁট ফাটা কমে ও ঠোঁট নরম হয়। ত্বককে চকচকে করে রান্না ঘরের অন্যতম সেরা জিনিস হল ঘি। এই ঘরোয়া টোটকা একচুটকিতে সমাধান করে ফেলে বহু সমস্যার। ঘিয়ের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটিরিয়াল বৈশিষ্ট্য। এটা ত্বককে যেমন ময়েশ্চারাইজ করে, সেই সঙ্গে ব্যাকটিরিয়ার আক্রমণের হাত থেকে রক্ষা করে। মুখের দাগ, ফুসকুড়ি, ব্রণর হাত থেকেও রেহাই পেতে পারেন, যদি ভরসা রাখেন ঘিয়ে। ডার্ক সার্কেল কমায় অনেক সময় রাতজাগা, কাজের চাপ, মেন্টাল স্ট্রেসের কারণে চোখের নিচে কালো দাগ হয়ে যায়। এছাড়াও মুখ বয়সের ছাপ, বলিরেখা দেখা যায়। ঘিয়ের মধ্যে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট তাই ঘি খুব সহজেই এই সব সমস্যার সমাধান করতে পারে।

```