Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

তিন লাখ অ্যাঞ্জিওপ্লাস্টি, আধুনিক হার্ট সার্জারি, ভারতের বৃহত্তম কার্ডিয়াক সেন্টারের শিরোপা পেল অ্যাপোলো

তিন লাখ অ্যাঞ্জিওপ্লাস্টি, আধুনিক হার্ট সার্জারি, ভারতের বৃহত্তম কার্ডিয়াক সেন্টারের শিরোপা পেল অ্যাপোলো

শেষ আপডেট: 2 October 2023 12:16

দ্য ওয়াল ব্যুরো: ভারতের অন্যতম বড় কার্ডিয়াক সেন্টারের শিরোপা পেল অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস। তিন লাখ অ্যাঞ্জিওপ্লাস্টি, লাখ দুয়েক জটিল হার্ট সার্জারি, আর এখন আধুনিক হার্ট অপারেশন, ট্রান্সক্যাথিটার হার্ট সার্জারিতে ভারতের সেরা হাসপাতালগুলির মধ্যে প্রথমেই রয়েছে অ্যাপোলোর নাম। 

চিকিৎসাবিজ্ঞানের অভূতপূর্ব উন্নতিতে হার্ট সার্জারি এখন আর জটিল ও সময়সাপেক্ষ ব্যাপার নয়। কার্ডিয়াক থেরাপির অনেক আধুনিক পদ্ধতি সামনে এসেছে। নিত্য নতুন ডিভাইস ব্যবহার করছেন ডাক্তাররা যাতে ঝুঁকি অনেক কম এবং পোস্ট-সার্জারি বা অপারেশনের পরবর্তী সময়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরাও সম্ভব হচ্ছে।

১৯৮৬ সালে প্রথম অ্যাঞ্জিওপ্লাস্টির অপারেশন হয় অ্যাপোলোতে। তারপর থেকে ধারাবিহাকভাবে হার্ট সার্জারিতে রেকর্ড করেছে অ্যাপোলো। প্রতিষ্ঠার পর থেকে লাখ তিনেক অ্য়াঞ্জিওপ্লাস্টি হয়েছে অ্যাপোলোর বিভিন্ন শাখায়। কার্ডিয়াক সার্জারি হয়েছে দু’লাখের বেশি। অ্যাপোলোতে বর্তমানে ১০ হাজারের বেশি বেড আছে। এর ৩৮টি সেন্টারে পঞ্চাশের বেশি ট্রান্সক্যাথিটার ল্যাব রয়েছে। অ্যাপোলোর সেন্টার অফ এক্সিলেন্স রোবোটিক সার্জারি এবং এন্ডোভাস্কুলার রোবোটিক স্যুট, হাই-এন্ড করোনারি ইমেজিং, থ্রি-ডি ইলেকট্রফিডিওলজি ইউনিট, হাই-এন্ড ক্রিটিক্যাল কেয়ার ও লাইফ সাপোর্ট, হাই-এন্ড ডায়াগনস্টিকস এবং স্ক্রিনিং পরিষেবাগুলি খুবই উন্নতমানের। 

বর্তমান সময়ে কার্ডিওলজির তিনটি গুরুত্বপূর্ণ দিক আছে-- কার্ডিওলজি ইন্টারভেনশন যেমন অ্যাঞ্জিওপ্লাস্টি, কার্ডিয়াক ডিভাইস যেমন পেসমেকার, আইসিডি, সিআরটি ইত্যাদি আর স্ট্রাকচারাল হার্ট ডিজিজ। এই স্ট্রাকচারাল হার্ট ডিজিজের নতুন দিক হল ‘ট্রান্সক্যাথিটার অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট’ (TAVR) যাকে ‘ট্রান্সক্যাথিটার অ্যাওর্টিক ভালভ ইমপ্ল্যান্টেশন’ বা টাভি (TAVI)বলে। এটা হল মূলত মিনিমাল ইনভ্যাসিভ সার্জারি যেখানে বুকের হাড় কাটার দরকার পড়ে না। পায়ে ছোট ছিদ্র বা ইনশিসন করে সেখান দিয়েই ভালভে অপারেশন করা হয়।

মিনিমাল ইনভ্যাসিভ সার্জারির সুবিধা হল এটি রোবোটিক আর্ম ব্যবহার করেও করা যায়। ছোট ভিডিও ক্যামেরা পাঁজরের মধ্যে দিয়ে হার্টের কাছাকাছি পৌঁছে দেওয়া যায়। এই ভিডিও ক্যামেরায় হার্টের অবস্থা ভালভাবে দেখেশুনে অস্ত্রোপচার করা হয়। অ্যাপোলোতে হার্টের এইসব আধুনিক সার্জারি সাফল্যের সঙ্গে হচ্ছে।


```