Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ব্রেকফাস্টের ভুলে বাড়তে পারে ওজন! জেনে নিন বিশেষজ্ঞরা কী বলছেন

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে 'ব্রেকফাস্ট লাইক আ কিং'। অর্থাৎ দিনের শুরুতেই রাজার মতো খাবার খেতে হয়। তা থেকেই সারাদিন কাজ করার সমস্ত এনার্জি পাওয়া যায়। বিশেষজ্ঞরা প্রায়ই বলেন সারাদিনের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে খাবার খেতে হয় সকাল বেলায়।

ব্রেকফাস্টের ভুলে বাড়তে পারে ওজন! জেনে নিন বিশেষজ্ঞরা কী বলছেন

শেষ আপডেট: 25 December 2020 11:03

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে 'ব্রেকফাস্ট লাইক আ কিং'। অর্থাৎ দিনের শুরুতেই রাজার মতো খাবার খেতে হয়। তা থেকেই সারাদিন কাজ করার সমস্ত এনার্জি পাওয়া যায়। বিশেষজ্ঞরা প্রায়ই বলেন সারাদিনের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে খাবার খেতে হয় সকাল বেলায়। কিন্তু এই সকালের খাবারের ধরন ভুল হলেই বাড়তে পারে ওজন। অবাক হলেন! স্বাভাবিক। কারণ বেশিরভাগ মানুষই এই ভুলটা প্রতিনিয়ত করে চলেছেন। যাঁরা একটু স্বাস্থ্যসচেতন, ওজন কমানোর জন্য চেষ্টা করছেন তাঁদের বিশেষ খেয়াল রাখা উচিত এই দিকে। সকালে এই সামান্য ভুলের জন্য কীভাবে ওজন বাড়ছে জেনে নিন - ব্রেকফাস্টে প্রোটিন বাদ দিলে - ওজন কমাতে হলে সবার প্রথমে খাবারের তালিকায় প্রোটিনযুক্ত খাবার রাখতে হয়। অনেকেই সকালের খাবারের প্রতি বিশেষ নজর দেন না। প্রোটিন বাদ দিলেই ক্যালোরিযুক্ত খাবারের প্রতি আগ্রহ চলে আসে। সেই থেকেই বাড়তে পারে ওজন। যেমন সকালবেলায় কলার সঙ্গে নাট বাদাম, হার্ড বয়েল ডিম এগুলো খেতে পারেন। মিষ্টি খেলে - অনেকে দিনের শুরুতেই চা কিংবা কফিতে চিনি মিশিয়ে খেতে পছন্দ করেন। আবার ব্রেকফাস্টের সঙ্গে অনেকে মিষ্টিও খেয়ে ফেলেন। এই ধরনের খাবার খেতে একেবারেই বারণ করছেন বিশেষজ্ঞরা। মেটাবলিজমকে বুস্ট করে এমন খাবার খেতে পরামর্শ দিচ্ছেন তাঁরা। কার্বহাইড্রেট জাতীয় খাবার খেলে - অনেকেই শুধুমাত্র কার্বহাইড্রেট জাতীয় খাবার খেতে পছন্দ করেন। এর ফলে ব্লাড সুগার লেভেল বেড়ে যায়। অসুস্থ হয়ে পড়েন অনেকেই। তাই বিশেষজ্ঞরা বলছেন সকালের খাবারে কার্বহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফাইবার সমৃদ্ধ খাবার রাখা উচিত। ব্রেকফাস্ট না করলে - কাজের চাপে, অফিসে যাওয়ার তাড়ায় অনেকেই এই ভুলটা করেন। ওজন বেড়ে যাওয়ার অন্যতম কারণ এটিই। বিশেষজ্ঞরা বলেন প্রতিদিন মূল তিনটে মিল ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কখনই স্কিপ করা উচিত নয়। ব্যালেন্সড ফুড না খেলে - প্রতিদিন একধরনের খাবার খেলেও ওজন বাড়তে পারে। অবাক হলেন! বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খাবারের মধ্যেও মাঝে মাঝে পরিবর্তন করে ভারসাম্য রাখাটা জরুরি। একইসঙ্গে প্রোটিন, ফাইবার, ফ্যাট জাতীয় মিলিয়ে মিশিয়ে খাওয়া উচিত। সিরিল জাতীয় খাবার খুব বেশি খেলে - অনেকেই তাড়াতাড়ি ব্রেকফাস্ট সারতে চাইলে এই ধরনের খাবারের দিকে ঝোঁকেন। কিন্তু প্রতিদিন এই ধরনের খাবার খেতে  বারণ করছেন বিশেষজ্ঞরা। কারণ এতেই থাকে কৃত্রিম সুগার, নিউট্রিয়েন্টস। যা শরীরের জন্য খুবই ক্ষতিকারক। এর থেকেও বাড়তে পারে ওজন।

```