Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অতিথিদের তাক লাগাতে বিয়েবাড়ির মেনুতে রাখুন এই অফবিট খাবারগুলো

দ্য ওয়াল ব্যুরো: বিয়েবাড়ির ভোজে মেনুকার্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অতিথিদের তাক লাগাতে পারেন বিয়েবাড়ির ভোজে বাজিমাত করে। জিভে জল আনা, সুস্বাদু রেসিপি নিয়ে আসুন মেনুকার্ডে, তাহলেই জমে যাবে বিয়েবাড়ির মজা। এখানে সেরকমই কিছু অফবিট মেনু

অতিথিদের তাক লাগাতে বিয়েবাড়ির মেনুতে রাখুন এই অফবিট খাবারগুলো

শেষ আপডেট: 11 December 2020 11:35

দ্য ওয়াল ব্যুরো: বিয়েবাড়ির ভোজে মেনুকার্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অতিথিদের তাক লাগাতে পারেন বিয়েবাড়ির ভোজে বাজিমাত করে। জিভে জল আনা, সুস্বাদু রেসিপি নিয়ে আসুন মেনুকার্ডে, তাহলেই জমে যাবে বিয়েবাড়ির মজা। এখানে সেরকমই কিছু অফবিট মেনুর তালিকা দেওয়া হল, চাইলে রাখতেই পারেন মেনুকার্ডে। কাঠি রোল কাঠি রোলের ক্রেজ সবথেকে বেশি রয়েছে পশ্চিমবঙ্গে। খেতে সুস্বাদু এই রোলগুলো মাংস ও অন্যান্য সবজি দিয়ে তৈরি হয়। আপনি চাইলে এই কাঠি রোলের স্বাদকে বদলানোর জন্য উপাদানের হেরফের করতে পারেন। ম্যাকারন বাচ্চা থেকে বড়, বিয়েবাড়িতে মিষ্টির দিকে নজর প্রায় প্রত্যেকেরই থাকে। ম্যাকারন একটা আলাদা আকর্ষণ যোগ করে সেই তালিকাতে। আপনি চাইলে মিষ্টির বিভাগে পেস্ট্রিকেও রাখতে পারেন। সুশি যদি বিয়েবাড়ির ভোজে জাপানি মেনু রাখতে চান, তাহলে ট্রাই করতে পারেন সুশি। চাইনিজের থেকে স্বাদ বদলাতে চাইলে এর থেকে ভাল রেসিপি আর কিছুই হতে পারে না, সে কথা বলাই যায়! ফিঙ্গার ফুড বাকেড অতিথিদের জন্য আলাদা করে অনেক বাড়িতেই স্ন্যাকের আয়োজন করা হয়। সেখানে আপনি চাইলে রাখতে পারেন ফিঙ্গার ফুডের মিনি বাকেড, যা এক একথায় মন জয় করে নেবে আপনার বাড়িতে আগত অতিথিদের। গন্ধরাজ চিকেন স্ন্যাকের আইটেমের মধ্যে অন্যতম জনপ্রিয় আইটেম হল গন্ধরাজ চিকেন। বাঙালি বিয়েতে এই আইটেম প্রাই প্রতিটা বাড়িতে ট্রাই করা হয়। চাইলে আপনিও ট্রাই করতে পারেন! বেকড রসগোল্লা বাঙালিদের মিষ্টি ছাড়া কোনও কাজ সম্পূর্ণ হয় না। আর বিয়ের মতো জমকালো অনুষ্ঠানে মিষ্টি তো থাকবেই। খাবারের শুরু থেকে শেষ পাতে মিষ্টি থাকবেই। গরম রসগোল্লা, রসমালাই, ছানার পায়েস থেকে কেশরীভোগে জমে যাবে বিয়েবাড়ি মেনু। তাহলে এই বিয়ের মরশুমে আপনি যদি নিজের গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করেই থাকেন, তাহলে বিয়ের ভোজে এই মেনুগুলো ট্রাই করতেই পারেন। হলফ করে বলা যায়, অতিথিরা খুশি হবেনই।

```