Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
  • Follow
theWall logo
Special 26
  • প্রথম পাতা
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • নদিয়া মুর্শিদাবাদ
    • ঝাড়গ্রাম
  • দেশ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • সিনেমা
    • সিরিয়াল
    • থিয়েটার
    • ওটিটি
    • মিউজিক
  • ঘরে বাইরে
    • খাবার দাবার
    • গ্যাজেট
    • ফিটনেস
    • ফ্যাশন
    • শপিং
    • সাজগোজ
    • হাওয়া বদল
  • ভিডিও
  • আরও
    • বিদেশ
    • বাংলাদেশ
    • ভালো থেকো
    • ব্যবসা
    • অফবিট
    • নির্বাচন
      • লোকসভা নির্বাচন ২০২৪
    • মতামত
      • সম্পাদকীয়
      • কলম
      • ব্লগ
    • ম্যাগাজিন
      • বুক রিভিউ
      • গল্প
      • কবিতা
      • ফিচার
      • ধারাবাহিক
    • শিক্ষাদীক্ষা
      • বিজ্ঞান ও প্রযুক্তি
    • ধৰ্মকর্ম
    • ওয়েবস্টোরি
    • রাশিফল
  • ফোটো স্টোরি
  • আরোগ্য
    • কার্ডিওলজি
    • পালমোনোলজি
    • নেফ্রোলজি
    • লিভার
    • গ্যাস্ট্রোএন্টেরোলজি
    • নিউরোলজি
    • এন্ডোক্রিনোলজি
    • অঙ্কোলজি
    • গাইনি
    • পেডিয়াট্রিক্স
    • অর্থোপেডিক্স
    • চোখের অসুখ
    • কান, নাক, গলা
    • ডার্মাটোলজি
    • মানসিক স্বাস্থ্য
    • স্বাস্থ্যের খবর
    • নিউট্রিশন ও ডায়েট
    • ওয়েলনেস ও লাইফস্টাইল
    • আয়ুর্বেদ
    • পশুরোগ
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা
  • প্রথম পাতা

রাত জেগে ল্যাপটপ-মোবাইল আর নয়, জানেন তো কম ঘুম বাড়ায় ডিহাইড্রেশন?

দ্য ওয়াল ব্যুরো: দিনে কত ঘণ্টা ঘুমোন আপনি? রাত জেগে মোবাইলে খুটখাট, না অফিসের কাজ? নাকি কানে হেডফোন লাগিয়ে প্রিয় মানুষের সঙ্গে চ্যাট? কম ঘুমোলে কী কী সমস্যা হতে পারে সেটা আর ডিজিটালের যুগে আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবুও জেনে রাখা ভাল

রাত জেগে ল্যাপটপ-মোবাইল আর নয়, জানেন তো কম ঘুম বাড়ায় ডিহাইড্রেশন?

শেষ আপডেট: 17 March 2023 10:44

  • Preffered on
  • Join our Whatsapp
দ্য ওয়াল ব্যুরো: দিনে কত ঘণ্টা ঘুমোন আপনি? রাত জেগে মোবাইলে খুটখাট, না অফিসের কাজ? নাকি কানে হেডফোন লাগিয়ে প্রিয় মানুষের সঙ্গে চ্যাট? কম ঘুমোলে কী কী সমস্যা হতে পারে সেটা আর ডিজিটালের যুগে আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবুও জেনে রাখা ভাল প্রয়োজনের চেয়ে কম ঘুমোলে হৃদরোগের আশঙ্কা বাড়ে, বাড়ে রক্তচাপ। সবচেয়ে বেশি সমস্যা বাড়ে ডিহাইড্রেশনের। এখন প্রশ্ন হচ্ছে এই প্রয়োজনীয়তার মাপকাঠি কতটা? কতটা ঘুমোলে সম্পূর্ণ সুস্থ থাকতে পারেন একজন পূর্ণবয়স্ক মানুষ? স্নায়ুরোগ বিশেষজ্ঞরা বলেন, শরীর–মন–মেজাজ এই তিনকে চাঙ্গা রাখতে অন্তত ৬–৮ ঘণ্টা নিশ্ছিদ্র ঘুম দরকার৷ না হলে কম ঘুমের প্রভাব পড়ে শরীর জুড়ে৷ মন ছন্নছাড়া হয়ে ভাব জমায় অবসাদের সঙ্গে আর শরীরে পিকনিক শুরু করে দেয় স্ট্রেস হরমোনেরা। ফলে যত রকমের রোগ আছে ডালপালা মেলতে শুরু করে। কাজেই বিশেষজ্ঞরা বলেন, শরীর যতটুকু চায় ততটুকু ঘুমোন, কার্পণ্য করবেন না৷ সম্প্রতি মার্কিন মুলুকের বিজ্ঞানীরা ঘুম কমের নানা কারণ ও কম ঘুমের কারণে বাড়তে থাকা ডিহাইড্রেশন নিয়ে গবেষণা চালাচ্ছেন৷ ইউনিভার্সিটি অব পেনসলভানিয়ার অধ্যাপক ও গবেষক আসহার রসিঙ্গার বলেছেন, "দিনে আট ঘণ্টা ঘুম একেবারেই দরকার৷ যদি তার থেকে কম ছ'ঘণ্টাও ঘুমান তাহলে পরদিন দেখবেন শরীরে অস্বস্তি হচ্ছে৷ বারে বারে গলা শুকিয়ে যাচ্ছে, ক্লান্ত লাগছে৷" এই সব উপসর্গই ডিহাইড্রেশনের আগাম বার্তা দেয়৷ এটা বাড়তে বাড়তে দীর্ঘমেয়াদী সমস্যা দানা বাঁধে শরীরে৷ তার থেকে মূত্রনালিতে সংক্রমণ, কিডনি বিকল হয়ে যাওয়ার মতো রোগের প্রাদুর্ভাব হয়৷ আসহারের গবেষণার ফল 'স্লিপ' নামে একটি বিজ্ঞানপত্রিকায় প্রকাশিত হয়েছে৷ সেখানে তিনি জানিয়েছেন, এই গবেষণার জন্য ২০,০০০ প্রাপ্তবয়স্ক মহিলা ও পুরুষকে বেছে নিয়েছিলেন তিনি৷ প্রত্যেকের ঘুমের অভ্যাস ও সময় রেকর্ড করে তাঁদের মূত্রের নমুনা ও শরীরে হাইড্রেশনের মাত্রা নির্ধারণ করে রেখেছিলেন তিনি৷ দেখা গেছে, যাঁরা দিনে ছ'ঘণ্টার কম ঘুমান তাঁদের শরীরে সংক্রমণের হার অনেক বেশি৷ তাঁরা মাঝে মাঝেই ডিহাইড্রেশনে ভোগেন৷ আর যাঁরা ঘুমোন টানা আট ঘণ্টা, তাঁদের শরীর অনেক বেশি ঝরঝরে৷

কম ঘুমোলে কেন হয় ডিহাইড্রেশন?

বিজ্ঞানীরা জানালেন, মানুষের দেহ থেকে ভ্যাসোপ্রেসিন নামে এক ধরনের হরমোনের নিঃসরণ হয় যেটা দিনে ও রাতে শরীরে জলের মাত্রা স্বাভাবিক রাখে৷ কিন্তু, কম ঘুমোলে শরীরে বিপাকের হার কমে যায়, স্ট্রেস হরমোনের ক্ষরণ বেড়ে যায়, ফলে ভ্যাসোপ্রেসিন নিঃসরণের হার অনেক কমে যায়৷ ঘুমের সময় তাই শরীরের জলের মাত্রা কমতে থাকে৷ ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয়৷

এখন দেখে নেওয়া যাক কম ঘুমোলে আর কী কী রোগ হতে পারে?

  • সাম্প্রতিক গবেষণা থেকে জানা যাচ্ছে, ভাল করে না ঘুমোলে শরীরে রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি অনেক কম তৈরি হয় এবং তার ফলে ব্রেস্ট ও কোলন ক্যান্সারের প্রবণতা বাড়ে৷
  • প্রয়োজনের চেয়ে অনেক কম ঘুমোলে সাধারণ জ্বর–সর্দি–কাশি বেশি হয়৷ যার অন্যতম কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া৷
  • দিনের পর দিন কম ঘুমোলে বিপাক ক্রিয়ার হার কমে শরীরের ক্যালোরি পোড়ানোর ক্ষমতা কমে যায়৷ স্ট্রেস হরমোন কর্টিসোলের পরিমাণ বেড়ে মনমেজাজ খারাপ হয় ৷
  • রাত জাগলে মানুষের খাই খাই প্রবণতাও অনেক বেড়ে যায়৷ চা-কফি থেকে চকোলেট বা চিপস চলতেই থাকে৷ ফলে ওজনও বাড়তে থাকে চড়চড় করে৷
  • কম ঘুমের হাত ধরে শারীরিক-মানসিক চাপ বাড়ে৷ যার ছাপ পড়ে স্বাভাবিক দাম্পত্য জীবনেও৷
  • সেই সঙ্গে কমতে থাকে চেহারার চাকচিক্যও৷ ত্বকে কালচে ছাপ, চুলের জৌলুস কমে যাওয়া, অকালে বলিরেখা, শরীরে বয়সের ছাপ ফেলতে এর জুরি নেই৷
অতএব সব ভাবনা-চিন্তা ছেড়ে ভাল করে ঘুমোন৷ প্রেমিক-প্রেমিকাকে সময় দেবেন পরে, আগে তো ঘুমিয়ে বাঁচুন!
  • WhatsApp
  • Facebook
  • Twitter
  • Preffered on Google
  • health
  • sleep
  • urinary tract infections
  • dehydration
  • kidney stones
  • lack of sleep
  • world sleep day 2023

Choose
The Wall on Google
```