
শেষ আপডেট: 1 November 2018 18:30
ভাতের সঙ্গে বিনস খেতে পছন্দ করেন? সহবাসের আগে এড়িয়ে চলুন এই খাবার। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, বিনস্-এ রয়েছে অলিগোস্যাকারাইড (একপ্রকার শর্করা) যা দেহ পরিপাক করতে পারে না। ফলে হজমের সমস্যা তো হয়ই, পাশাপাশি শরীর অল্পেই খুব ক্লান্ত হয়ে যায়।
অ্যালকোহলের মতোই যে কোনও এনার্জি ড্রিঙ্কসই শরীরের নানা ক্ষতি করে। দেহে ক্যাফিনের মাত্রা বাড়ায়, কমে যায় শর্করার মাত্রা। মিলনে সাহায্যকারী সেরোটোনিন হরমোনকে দুর্বল করে দেয়।
ফ্রেঞ্চ ফ্রাইতে রয়েছে ট্রান্স ফ্যাট, যা হজম হতে সময় লাগে এবং খুব তাড়াতাড়ি স্থূলত্ব বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, বেশি পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাই খেলে টেস্টোস্টেরন নিঃসরণের মাত্রা কমে যায়। কমতে থাকে রক্ত সরবরাহও। ফলে খুব বেশি সময় মিলন স্থায়ী হয় না।
খাবারে হোক বা পেপারমিন্ট জাতীয় লজেন্স, কোনওটাই স্বাস্থ্যের জন্য ভাল নয়। অতিরিক্ত মিন্ট টেস্টোস্টেরনের মাত্রা অনেকটা কমিয়ে দেয়। তা ছাড়া যৌন উত্তেজক হরমোনের নিঃসরণ কমায়। আধুনিক গবেষণা বলছে, মিন্ট জাতীয় যে কোনও খাবার এড়িয়ে চলাই ভাল।
চিজ বা টোফুর মতো ডেয়ারি প্রোডাক্টে প্রচুর প্রোটিন থাকে যা শরীরে জন্য উপকারী। বিশেষত নিরামিষাশীদের জন্য। তবে যৌন মিলনের আগে চিজ একেবারেই সঠিক খাবার নয়। মিলনের সময় ইস্ট্রোজেনের মাত্রা অনেক কমিয়ে দেয় টোফু।