Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'বিশ্বাসঘাতকতা করেছেন, তাই আমাকে ভয় পাচ্ছেন', ট্রাম্পের বিরুদ্ধে জোরাল বার্তা মামদানির

মামদানির দাবি, ডোনাল্ড ট্রাম্প আদতে নিজে ভয় পেয়েছেন। প্রেসিডেন্টের এই সকল মন্তব্য আসলে তাঁর চেহারা, ভাষা বা পরিচয়ের কারণে নয়। 

'বিশ্বাসঘাতকতা করেছেন, তাই আমাকে ভয় পাচ্ছেন', ট্রাম্পের বিরুদ্ধে জোরাল বার্তা মামদানির

ডোনাল্ড ট্রাম্প এবং জোহরান মামদানি

শেষ আপডেট: 3 July 2025 09:29

দ্য ওয়াল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি ও কটাক্ষের মুখে দমে গেলেন না তিনি। বরং আরও দৃঢ় হলেন। নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত জোহারন মামদানির (Zohran Mamdani) স্পষ্ট কথা, “আমি আমার লড়াই থামাব না। আমি রুখে দাঁড়াব।”

নিউ ইয়র্কের (Newyork) হোটেল অ্যান্ড গেমিং ট্রেডস কাউন্সিলের সদর দফতরে একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মামদানি বলেন, “ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাকে গ্রেফতার করা উচিত, আমাকে দেশছাড়া করা উচিত, এমনকী আমার নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত। আমি হচ্ছি এমন একজন, যে প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় নাগরিক হিসেবে নিউ ইয়র্কের মেয়রের দায়িত্ব নিতে চলেছে। তাই আমার সম্পর্কে ট্রাম্পের এমন মন্তব্য কেন, তার নিশ্চিত কারণ খুঁজে পেয়েছি।”

মামদানির দাবি, ডোনাল্ড ট্রাম্প আদতে নিজে ভয় পেয়েছেন। প্রেসিডেন্টের এই সকল মন্তব্য আসলে তাঁর চেহারা, ভাষা বা পরিচয়ের কারণে নয়। তিনি যাদের জন্য লড়াই করছেন, সেই শ্রমজীবী মানুষদের থেকে নজর ঘোরানোর চেষ্টা করছেন তিনি। নিউইয়র্কের মেয়র পদপ্রার্থীর স্পষ্ট বক্তব্য, ''নির্বাচনী প্রচারে ট্রাম্প নিজে শ্রমজীবী মানুষের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। কিন্তু এখন তিনি তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আর আমি যেহেতু তাঁদের পাশে থাকার বার্তা দিচ্ছি, তাই আমাকে কুৎসিত আক্রমণ করছেন।''

 ৩৩ বছর বয়সি এই স্বঘোষিত ‘ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট’ গত সপ্তাহেই ডেমোক্র্যাটিক প্রাইমারিতে নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমোকে চমকপ্রদভাবে হারিয়ে দেন। সেই জয় তাঁকে রিপাবলিকানদের আক্রমণের কেন্দ্রে নিয়ে এসেছে। ট্রাম্প তাঁকে একাধিকবার “কমিউনিস্ট পাগল” বলে কটাক্ষ করেছেন, এমনকী তাঁর চেহারা নিয়েও বিদ্রুপ করতে ছাড়েননি।

ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে মামদানি বলেন, “ওঁর পক্ষে বিভাজনের আগুন জ্বালিয়ে রাখা অনেক সহজ, কারণ তিনি চান না, মানুষ বুঝুক কীভাবে তিনি শ্রমজীবী আমেরিকানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন—এই শহরে এবং দেশের সর্বত্র।” আগে এক বিবৃতিতে মামদানি স্পষ্ট জানিয়েছেন, '' বুঝে গেছি মার্কিন প্রেসিডেন্ট আমাকে গ্রেফতার করাবেন, নাগরিকত্ব ছিনিয়ে নেবেন, ডিটেনশন ক্যাম্পে পাঠাবেন, ও পরে বিতাড়িত করবেন। কিন্তু ভয় পাচ্ছি না। কারণ কোনও আইন অমান্য হয়নি।'' 


```