Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

মরলে মরব, তেহরান ছেড়ে যাব না! বিবিসির সাংবাদিককে বলেছেন বাবা-মা, বলছেন আরও অনেক ইরানি

প্রাণের ঝুঁকি নিয়ে যুদ্ধের খবর করার পাশাপাশি তিনি গুরুতর এক পারিবারিক সমস্যায় পড়েছেন। তাঁর বৃদ্ধ বাবা-মা তেহরানের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে নারাজ।

মরলে মরব, তেহরান ছেড়ে যাব না! বিবিসির সাংবাদিককে বলেছেন বাবা-মা, বলছেন আরও অনেক ইরানি

বিবিসি'র তেহেরানের সাংবাদিক। নিরাপত্তার কারণে তাঁর বাবা-মায়ের মুখ আড়াল করা হয়েছে

শেষ আপডেট: 20 June 2025 10:23

দ্য ওয়াল ব্যুরো: পারহাম গোহবাডি (Parham Gohbadi)। বছর চল্লিশের এই যুবক রাতের পর রাত জাগছেন। দিনের বেলাও দু-চোখ এক করার সুযোগ নেই। সকাল হলে অফিসে, বাড়িতে ফিরেও ল্যাপটপের সামনে বসতে হচ্ছে। কারণ, গোটা বিশ্বকে তেহরানের পরিস্থিতি যে সাংবাদিকেরা জানাচ্ছেন গোহবাডি তাঁদের একজন। তিনি বিবিসি-র ফারসি ভাষার সাংবাদিক (BBC Teheran correspondent in Persian service) ।

প্রাণের ঝুঁকি নিয়ে যুদ্ধের খবর করার পাশাপাশি তিনি গুরুতর এক পারিবারিক সমস্যায় পড়েছেন। তাঁর বৃদ্ধ বাবা-মা তেহরানের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে নারাজ।

এদিকে, ইরানের রাজধানীর যে পরিস্থিতি তাতে মৃত্যু একপ্রকার দুয়ারে বলা চলে। ইরানে মার্কিন সেনা যুদ্ধ জড়াবে কিনা দু-সপ্তাহের মধ্যে তিনি ঘোষণা করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) । তবে তেহরানের বাসিন্দাদের উদ্দেশে জানিয়ে দিয়েছেন, নিরাপদ স্থান বেছে নেওয়াই ভাল।

ইজরায়েলের হামলা বিধ্বস্ত তেহেরানের একাংশ

বিবিসি-র সাংবাদিক পারহাম গোহবাডি জানাচ্ছেন, শুধু তাঁর বাবা-মা’ই নন, অনেক প্রবীণ নাগরিকই একই কথা বলেছেন ছেলেমেয়েদের। তাঁদের বক্তব্য, এই বয়সে আর নিজের বাড়ি, নিজের শহর ছাড়তে চাই না। কেউ কেউ বলেছেন, ওষুধপত্রের আকালে এমনীতেই মরতে হবে বহু মানুষকে। যুদ্ধে মরতে হয় মরব।

গোহবাডির বাবা ডায়াবেটিক। রোজ তিনবেলা ওষুধ লাগে। মায়ের হালে ভার্টিগোর সমস্যা দেখা দিয়েছে। তিনি হাঁটাচলা করতে পারেন না। শয্যাশায়ী। এই অবস্থায় তাঁরা বাড়ি ছাড়তে নারাজ। ওই সাংবাদিকের বাবা বলেছেন, তেহরানে তবু ওষুধপত্র পাচ্ছি। অন্যত্র সেটাও মিলবে কিনা সন্দেহ। তাই নিজের বাড়িতেই সম্মানের সঙ্গে মৃত্যু হওয়া ভাল।

বিবিসি-র সাংবাদিক জানাচ্ছেন যুদ্ধ পরিস্থিতির মধ্যেই তেহরানের নাগরিকদের অনেকের মধ্যেই মানবিক মূল্যবোধ, পরিবার ও প্রতিবেশীদের প্রতি কর্তব্যবোধ অনন্য। এক প্রতিবেশী মহিলা বলেছেন, আমাদের পাড়ায় একজন অ্যালঝাইমার্সে আক্রান্ত আছেন। একজনের হুইল চেয়ার নির্ভর জীবন। তাঁদের ফেলে রেখে কী করে যাব?

শুধু পরিবার-প্রতিবেশীই নন, মৃত্যু দুয়ারে কড়া নাড়ছে বুঝেও বহু মানুষ শহর ছাড়ছেন না বিড়াল, কুকুরের মায়ায়। তেহরানের রাস্তায় বহু বিড়াল ঘুরে বেড়ায়। প্রায় সব পাড়ায় কুকুর আছে। স্থানীয়রা তাদের দেখভাল করে। অনেকে পোষ্য সঙ্গে নিয়ে বাড়ি ছেড়েছেন। কিন্তু রাস্তার, কুকুর-বিড়ালগুলির কী হবে? অবলা প্রাণিগুলির জন্যও অনেকে বাড়ি ছাড়ছেন না।

এমন অনেক পোষ্যের দেখভাল করছেন এই তরুণ। তিনিও তেহেরান ছেড়ে যাবেন না

এদিকে, ইরানের রাজধানীর পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। মালপত্রের অভাবে বেশিরভাগ দোকান বন্ধ। যা কিছু ছিল রাতারাতি বিক্রি হয়ে গেছে। বেশিরভাগ এটিএম বন্ধ। পেট্রল পাম্পে বিশাল লাইন। বেশিরভাগ পাম্প ফাঁকা হয়ে গেছে।


```