Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

সবজান্তা গুরুঠাকুর ট্রাম্পের নয়া ফরমান, প্যারাসিটামল খেলে ভাবী সন্তানের অটিজম হবে

সবজান্তা এই গুরুঠাকুরকে নিয়ে সাধারণ আমেরিকানদের মনেও ঘোর সংশয় তৈরি হচ্ছে। ট্রাম্পের দাবির নবতম এডিশনটি হচ্ছে প্যারাসিটামল।

সবজান্তা গুরুঠাকুর ট্রাম্পের নয়া ফরমান, প্যারাসিটামল খেলে ভাবী সন্তানের অটিজম হবে

তিনি সতর্ক থাকতে বলেন সকলকে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 23 September 2025 11:43

দ্য ওয়াল ব্যুরো: একেকবার একেক কথায় খবরের শিরোনামে আসার চেষ্টা করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবজান্তা এই গুরুঠাকুরকে নিয়ে সাধারণ আমেরিকানদের মনেও ঘোর সংশয় তৈরি হচ্ছে। ট্রাম্পের দাবির নবতম এডিশনটি হচ্ছে প্যারাসিটামল। ট্রাম্প দাবি করেছেন, প্রসূতিরা প্যারাসিটামল খেলে হবু সন্তানের অটিজমের ঝুঁকে থাকে। এ বিষয়ে তিনি সতর্ক থাকতে বলেন সকলকে।

তিনি হোয়াইট হাউসে একটি সাংবাদিক সম্মেলনে বলেন, আমার মনে হয়, অটিজমের কারণ আমরা উদ্ভাবন করতে পেরেছি। যেসব মহিলা গর্ভাবস্থায় Acetaminophen গোত্রের ওষুধ খান, তাঁদের সন্তানের অটিজমের প্রবল ঝুঁকি থাকে। উল্লেখ্য, এই ওষুধ গা-হাত-পা ব্যথা ও জ্বরজারিতে খেয়ে থাকেন অনেকেই। ট্রাম্প মহিলাদের সতর্ক করে দিয়ে বলেন, যখন খুব প্রয়োজন একমাত্র তখনই প্যারিসিটামল খান। কারণ এতে ভাবী সন্তানের অটিস্টিক্স হওয়ার সম্ভাবনা প্রবল।

ট্রাম্পের এই দাবির পিছনের কারিগর হচ্ছেন তাঁরই মন্ত্রকে স্বাস্থ্যমন্ত্রী। যিনি অটিজম চিকিৎসার সঙ্গেও জড়িত রয়েছেন। প্রেসিডেন্ট আরও বলেন, মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন Acetaminophen ট্যাবলেট গ্রহণের ক্ষেত্রে প্যাকেটে সতর্কীকরণ বিধি লিখে দেবে। যেখানে বলা থাকবে গর্ভবতী মহিলারা এই ওষুধ অতিরিক্ত খেলে তাঁদের সন্তানের অটিজম হতে পারে। ট্রাম্পের কথায়, আমরা লিখে দেব যে প্রয়োজন ছাড়া এই ওষুধ ব্যবহারে প্রসূতিদের কী কী ঝুঁকি থাকতে পারে।

প্রসঙ্গত, আমেরিকায় প্যারাসিটামলকে Acetaminophen বলে। সাধারণত এটা টাইলেনল ব্র্যান্ডের আওতায় বিক্রি হয়। ট্রাম্পের এই দাবির পরে দফতর ওষুধের লেবেল পরিবর্তন করে দিতে চলেছে। ভারতে Acetaminophen-কেই প্যারাসিটামল বলে। আর এদেশে প্রসূতিদের ক্ষেত্রেও এই ওষুধকে নিরাপদতম বলেই মনে করেন ডাক্তাররা। ফলে ট্রাম্পের চাপে সেদেশের ওষুধ সংক্রান্ত দফতর এখন বিধিবদ্ধ সতর্কীকরণ ছাপতে বাধ্য হচ্ছে। তাঁদের অনেকেরই মতে, চটজলদি এই সিদ্ধান্ত নেওয়াই মুশকিল যে এই ওষুধের ফলে অটিজম দেখা দেয়। তাঁদের দাবি, এর জন্য প্রয়োজন ছিল আরও গবেষণার। কিন্তু ভবি ভোলবার নয়।


```