Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

হামাসের হাতে নিহত বিপিন জোশির দেহ ফিরল ইজরায়েলে, প্রাণ বাঁচিয়েছিলেন অনেকের

২০২৩ সালের ৭ অক্টোবর বিপিনকে দক্ষিণ ইজরায়েলের কাসানোভা পার্টি থেকে অপহরণ করা হয়েছিল।

হামাসের হাতে নিহত বিপিন জোশির দেহ ফিরল ইজরায়েলে, প্রাণ বাঁচিয়েছিলেন অনেকের

বিপিনের চেষ্টাতেই তাঁর সহপাঠীদের প্রাণরক্ষা হয়েছিল।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 14 October 2025 11:08

দ্য ওয়াল ব্যুরো: গাজা থেকে দুবছর পর একমাত্র হিন্দু ছাত্র বিপিন জোশির দেহ ফেরত দিল হামাস বাহিনী। বিপিনের দেহ ইজরায়েলে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর বিপিনকে দক্ষিণ ইজরায়েলের কাসানোভা পার্টি থেকে অপহরণ করা হয়েছিল। যে গণহত্যা চলাকালীন বিপিনের চেষ্টাতেই তাঁর সহপাঠীদের প্রাণরক্ষা হয়েছিল। এতদিন অনেকেই আশায় ছিলেন যে, সম্ভবত বিপিন বেঁচে আছেন। কিন্তু, তাঁর মৃতদেহ ফেরত আসায় সেই প্রদীপ নিভল।

বিপিন ছিলেন অপহৃত বন্দিদের মধ্যে একমাত্র হিন্দু ও অ-ইজরায়েলি। সোমবার রাতে হামাসরা তাঁর দেহ ফেরত দিয়েছে। ইজরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, পণবন্দিদের মধ্যে ২৬ জন মৃত। প্রথম দফায় হামাসরা চারজনের দেহ ফেরত দিয়েছে ইজরায়েল সেনাবাহিনীকে। 

কে বিপিন জোশি?

নেপালের কৃষিবিদ্যার ছাত্র ছিলেন বিপিন। হামলার সময় তাঁর বয়স ছিল ২২ বছর। নেপাল থেকে তিনি একটি কৃষি খামারে প্রশিক্ষণমূলক প্রকল্পের জন্য ইজরায়েলের কিব্বুৎজ অ্যালুমিন-এ কাজ করতে গিয়েছিলেন। জায়গাটি গাজা সীমান্ত লাগোয়া। সোমবার রাতে হামাসের ফেরত দেওয়া দেহ পাওয়ার কথা স্বীকার করেছেন সেদেশে অবস্থিত নেপালি দূতাবাসের রাষ্ট্রদূত ধনপ্রসাদ পণ্ডিত। তবে কবে নাগাদ বিপিনকে খুন করা হয়েছে, তা জানা যায়নি।

সংবাদ সংস্থা জানিয়েছে, হামলার মাসখানেক আগেই বিপিন ইজরায়েলে পৌঁছেছিলেন। একটি পড়ুয়া বিনিময় চুক্তির অন্তর্গত প্রকল্পে তিনি ও আরও ১৭ নেপালি ছাত্র ইজরায়েলে প্রশিক্ষণ নিতে যান। হামাস হামলায় মোট ১৭ জনের মধ্যে ১০ জনকে খুন করা হয়।

সেই রাতে বিপিন সাহস করে হামাসদের দিকে বেশ কয়েকটি তাজা গ্রেনেড ছুড়ে বেশ কয়েকজনের প্রাণ বাঁচালেও নিজে জখম হন এবং তাঁকে তুলে নিয়ে যায় জঙ্গিরা। এই দুবছর ধরে বিপিনের ছোট বোন পুষ্পা জোশি পশ্চিম নেপালের তাঁদের গ্রাম থেকে বাসে আট ঘণ্টার যাত্রাপথ পেরিয়ে প্রায় প্রতিদিন কাঠমান্ডু যাতায়াত করেছেন দাদার মুক্তির চেষ্টায়। গত অগস্ট মাসে বিপিনের গোটা পরিবার ইজরায়েল গিয়েছিল। সেখানে ইজরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরগোজের সঙ্গে সাক্ষাতের আশায় এবং তেল আভিভে অস্থায়ীভাবে নির্মিত বন্দিদের আত্মীয়-পরিজনদের লাগাতার ধরনা-সমাবেশে যোগ দিতে।


```