Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

সৌদি আরবে সন্ত্রাস ও মেয়ে পাচারে অভিযুক্ত ছিল জার্মানির হামলাকারী ডাক্তার তালেব

সৌদি আরবে এতকিছু অভিযোগ সত্ত্বেও জার্মানি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল।

সৌদি আরবে সন্ত্রাস ও মেয়ে পাচারে অভিযুক্ত ছিল জার্মানির হামলাকারী ডাক্তার তালেব

অভিযুক্ত তালেব।

শেষ আপডেট: 21 December 2024 11:28

দ্য ওয়াল ব্যুরো: তালেব এ, জার্মানির ক্রিসমাসের বাজারে গাড়ি হামলায় একমাত্র অভিযুক্ত। সৌদি আরবে জন্ম তালেব সেদেশের ওয়ান্টেড তালিকায় ছিল সন্ত্রাসবাদী কাজের অভিযোগে। এমনকী তার বিরুদ্ধে মধ্য-পূর্ব এলাকার বা আরব দুনিয়ার মেয়েদের ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিতে  পাচারের অভিযোগ ছিল। সৌদি আরবে এতকিছু অভিযোগ সত্ত্বেও জার্মানি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল। এবং তাকে সৌদির হাতে প্রত্যর্পণের দাবি খারিজ করে দিয়েছিল।

মাগডেবুর্গের ক্রিসমাসের বাজারে ভাড়া করে আনা বিএমডব্লু গাড়ির ধাক্কায় ২ জনকে খুন এবং ৬৮ জনকে জখম করার অভিযোগ রয়েছে তালেবের বিরুদ্ধে। মধ্যবয়সি এই মনোস্তাত্ত্বিক ডাক্তার আপাতত পুলিশের কবজায় রয়েছে। কিন্তু ধরা পড়ার পর থেকে তাকে নিয়ে বিস্তর জলঘোলা চলছে জার্মানির ঘরে-বাইরের রাজনীতিতে। 

৫০ বছর বয়সি তালেবের সোশ্যাল মিডিয়া প্রোফাইল অনুসারে সে একজন প্রাক্তন মুসলিম। ১৯৭৪ সালে সৌদি আরবের হোফুফে তার জন্ম। সৌদি আরব যেখানে ইসলাম ধর্মই একমাত্র আইনস্বীকৃত, সেখানে ইসলামের ভয়ঙ্কর বিরোধী ছিল নাস্তিক তালেব। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় সে জার্মানিতে পালিয়ে আসে এবং সেখানেই ২০০৬ সাল থেকে বাস শুরু করে। ২০১৬ সালে সে উদ্বাস্তু হিসেবে নাগরিকত্বের স্বীকৃতি পায়।

জার্মানিতে তালেব অল্টারনেটিভ ফর জার্মানি (AfD) নামে রাজনৈতিক দলের সমর্থক ছিল। এই দল বর্তমান সরকার বিরোধী এবং অতি ডানপন্থী অর্থাৎ অভিবাসন বিরোধী অবস্থানের জন্য দেশে বিখ্যাত। মাগডেবুর্গ জায়গাটি যেখানে, সেই জার্মানির পূর্বী প্রদেশ স্যাক্সোনি-অ্যানহল্টে পাকাপাকিভাবে বাস করত তালেব। সাইকিয়াট্রি ও সাইকোথেরাপিতে বিশেষজ্ঞ ছিল তালেব। 

জার্মানির চ্যান্সেলর ওলফ স্খোলৎজ এই হামলার তীব্র নিন্দা করেছেন। মৃতদের পরিবার ও জখমদের পাশে থাকার বার্তা দিয়েছেন। কিন্তু, এই ঘটনার পর ধনকুবের ইলন মাস্ক স্খোলৎজকে তুলোধনা করেন। টেসলার সিইও মাস্ক শুক্রবার জার্মান চ্যান্সেলরকে অপদার্থ মূর্খ বলে উল্লেখ করেন। ক্রিসমাস বাজারে হামলার দায় স্বীকার করে চ্যান্সেলরের পদত্যাগ দাবি করেছেন মাস্ক। এর আগে জার্মানির নির্বাচনী প্রচার চলাকালীনই মাস্ক তালেব সমর্থিত এএফডি পার্টিকে সমর্থন জানিয়েছিলেন। তাঁর কথায় জার্মানিকে বাঁচাতে পারে একমাত্র এএফডি।


```