Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

৪৫ মিনিটে জলস্তর বাড়ল ২৬ ফুট, আচমকা বন্যায় অচল আমেরিকার টেক্সাস, মৃত্যু বেড়ে ২৪

আমেরিকার টেক্সাসের পরিস্থিতি ভয়াবহ। আচমকা বন্যায় রাজ্যটির বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায়।

৪৫ মিনিটে জলস্তর বাড়ল ২৬ ফুট, আচমকা বন্যায় অচল আমেরিকার টেক্সাস, মৃত্যু বেড়ে ২৪

জলের তলায় টেক্সাস।

শেষ আপডেট: 5 July 2025 09:46

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার টেক্সাসের পরিস্থিতি ভয়াবহ। আচমকা বন্যায় রাজ্যটির বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায়। শনিবার সকাল পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে টেক্সাস প্রশাসন। এছাড়াও ২৩ জন ছাত্রী নিখোঁজ। তারা গ্রীষ্মকালীন ক্যাম্পে গিয়েছিল।

টেক্সাস প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করে জানিয়েছে, পরিস্থিতির আরও অবনতি হতে পারে। ভারী বৃষ্টিপাত চলবে অন্তত দিন সাতেক। নাগরিকের খাবার, জ্বালানি, পানীয় জল এবং বেবিফুড দ্রুত সংগৃহ করতে বলা হয়েছে।

টেক্সাসের কেরি কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানিয়েছেন গুয়ালদালুপে নদীর জলেই এই মহাপ্লাবন। মেঘভাঙা বৃষ্টিতে নদীর জলের স্তর কূল ছাপিয়েছে। তবে মাত্র পৌনে এক ঘণ্টার মধ্যে ২৬ ফুট পর্যন্ত জলস্তর বেড়ে যাওয়ায় আবহাওয়াবিদেরাও বিস্মিত।

আবহাওয়া দফতর বিজ্ঞপ্তি জারি করে নাগরিকদের কাছে দু:খ প্রকাশ করেছে। আবহাওয়া দফতর বলেছে, এমন দুর্যোগের কোনও পূর্বাভাস তাদের কাছে ছিল না।

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন, নিখোঁজ শিশু কন্যাদের খোঁজে জোরদার অভিযান চলছে। একাধিক হেলিকপ্টার নজরদারি চালাচ্ছে। সমস্যা হল বিস্তীর্ণ জঙ্গল এখন জলের তলায়।


```