Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পৃথিবী ছুঁয়ে প্রাণখোলা হাসি সুনীতাদের, অবতরণের পর 'স্বাগত' জানাল ডলফিনরা!

স্বাভাবিকভাবে স্পেস স্টেশন থেকে অবতরণ করতে কোনও মহাকাশযানের সাড়ে ৩ ঘণ্টা মতো সময় লাগে। কিন্তু সুনীতাদের ফেরাতে নাসা-স্পেস এক্স সময় নিয়েছিল ১৭ ঘণ্টা!

পৃথিবী ছুঁয়ে প্রাণখোলা হাসি সুনীতাদের, অবতরণের পর 'স্বাগত' জানাল ডলফিনরা!

ফাইল চিত্র

শেষ আপডেট: 19 March 2025 07:52

দ্য ওয়াল ব্যুরো: ৮ দিন বদলে গেছিল ৯ মাসে! একটা সময়ে সুনীতা উইলিয়ামসদের (Sunita Williams) পৃথিবীতে ফেরা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। শুরু হয়েছিল রাজনৈতিক তরজাও। তবে অপেক্ষার অবসান ঘটেছে ২৮৬ দিন পর! অবশেষে পৃথিবীর আলো দেখেছেন এত মাস ধরে মহাকাশে আটকে থাকা সুনীতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর। বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ (ভারতীয় সময়) তাঁদের নিয়ে ফ্লরিডার সমুদ্রে অবতরণ করেছে স্পেস এক্স-এর মহাকাশযান (Space X)। 

স্বাভাবিকভাবে স্পেস স্টেশন (ISS) থেকে অবতরণ করতে কোনও মহাকাশযানের সাড়ে ৩ ঘণ্টা মতো সময় লাগে। কিন্তু সুনীতাদের ফেরাতে নাসা-স্পেস এক্স সময় নিয়েছিল ১৭ ঘণ্টা! বিশেষ কিছু কারণের জন্য এই অতিরিক্ত সময় লেগেছে। তবে শেষমেশ নিরাপদেই 'বাড়ি' ফিরতে পেরেছেন সুনীতা, বুচরা। স্পেস এক্স-এর তরফে ইতিমধ্যেই অবতরণের ভিডিও প্রকাশ করা হয়েছে। ভারতীয় সময় বুধবার ভোর ৪টে ২২ নাগাদ ক্যাপসুল থেকে হাসি মুখে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে সুনীতাদের। নাসার ক্যামেরার সামনে হাসিমুখে হাত নাড়ছেন সুনীতা, এই ছবি দেখে উচ্ছ্বসিত সকলেই। 

আটলান্টিক মহাসাগরের যে অংশে সুনীতাদের ক্যাপসুল ল্যান্ড করেছে সে অংশে বহু ডলফিন ছিল। সেই ভিডিও-ও প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, তারাও যেন সুনীতাদের স্বাগত জানাতে এসেছিল। ২৮৬ দিন পর তাঁদের দেখে ডলফিনরাও প্রচণ্ড খুশি হয়েছে। ক্যাপসুল অবতরণ করার পর দেখা যায় তার আশেপাশে অনেক ডলফিন ঘোরাঘুরি করছে। কাছেই ছিল স্পেস এক্স-এর উদ্ধারকারী জাহাজ। তাতে উঠেই স্থলভাগের উদ্দেশে রওনা দেন সুনীতা-বুচরা। গন্তব্য হিউস্টন জনসন স্পেস সেন্টার। 

তবে এখনই বাড়ি ফিরতে পারবেন না তাঁরা। দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে শারীরিক নানা জটিলতার সৃষ্টি হয় মহাকাশচারীদের। সুনীতারাও ব্যতিক্রম নন। তাই এতদিন মহাকাশে থাকার কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবেন না তাঁরা। পাশাপাশি মহাকাশ থেকে নতুন রোগ নিয়ে আশার আশঙ্কা থাকে, অন্যদিকে পৃথিবীর জীবাণুতেও সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁদের। তাই এখন বেশ কয়েক সপ্তাহ তাঁদের থাকতে হবে কোয়ারেন্টিনে। সেখানে চলবে স্বাস্থ্য পরীক্ষা। 

গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। আট দিন পরেই তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু যে যানে চড়ে তাঁরা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এতএব ফেরা হয়নি। তারপর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ঝুঁকি এবং নানা প্রতিকূলতাকে সঙ্গী করেই দিন কাটিয়েছেন তাঁরা। অবশেষে প্রত্যাবর্তন। 


```