Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

হোম কোয়ারান্টিন ভেঙে সংক্রমণ ছড়িয়ে যুবকের ৫ বছর জেল, ভিয়েতনাম লড়ছে করোনার সঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: কোভিড মহামারী সংক্রমণের (covid 19 pandemic) শুরু থেকেই কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলা  করে আসা ভিয়েতনামে (vietnam) ৫ বছরের কারাবাস হল এক ব্যক্তির (vietnamese man)। হোম কোয়ারান্টিনের নিয়মবিধি (home quarantine rules) ভেঙে

হোম কোয়ারান্টিন ভেঙে সংক্রমণ ছড়িয়ে যুবকের ৫ বছর জেল, ভিয়েতনাম লড়ছে করোনার সঙ্গে

শেষ আপডেট: 7 September 2021 07:13

দ্য ওয়াল ব্যুরো: কোভিড মহামারী সংক্রমণের (covid 19 pandemic) শুরু থেকেই কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলা  করে আসা ভিয়েতনামে (vietnam) ৫ বছরের কারাবাস হল এক ব্যক্তির (vietnamese man)। হোম কোয়ারান্টিনের নিয়মবিধি (home quarantine rules) ভেঙে কোভিড ১৯ ছড়ানোয় সাজা পেলেন লে ভ্যান ত্রি নামে ২৮ বছরের এক যুবক। প্রাদেশিক পিপলস কোর্টের ওয়েবসাইটে বেরনো তথ্য অনুসারে, ত্রি গত  জুলাইয়ে করোনার হটস্পট (covid hotspot) হিসাবে চিহ্নিত হো চি মিন শহর (ho chi minh city) থেকে নিজের কা মাও প্রদেশে গিয়ে অন্যদের বিপজ্জনক সংক্রামক ব্যাধি ছড়ানোয় দোষী সাব্যস্ত হন। কা মাওয়ে তাঁর বাড়ি। হো চিন মিনের তুলনায়  কা মাওয়ে  সংক্রমণ ছড়িয়েছে কম। ৭ জুলাই তিনি পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হন। কিন্তু ২১ দিন হোম কোয়ারান্টিনে থাকার নিয়ম ভেঙে সেখানে গিয়ে রোগ ছড়িয়ে দেন। তাঁর সংস্পর্শে এসে ৮ জন কোভিড ১৯ সংক্রমিত হন বলে জানিয়েছে ভিয়েতনামি সরকারি মিডিয়া। আদালতের রিপোর্টে বলা  হয়েছে, ট্রি হোম মেডিকেল কোয়ারান্টিন বিধিনিষেধ লঙ্ঘন করার ফলে অনেককেই মারণব্যাধি ছুঁয়েছে, এমনকী গত ৭ আগস্ট একজন মারাও যান। আরও পড়ুন---কলকাতায় হঠাৎ মুষলধারে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, সমুদ্রে জলোচ্ছ্বাসের পূর্বাভাস গত বছর গোটা  দুনিয়ায় যখন করোনাভাইকাসের কবলে আমেরিকা, ইতালি, ব্রাজিল, ভারতেও মৃত্যুমিছিল শুরু হয়, তখন ভিয়েতনাম ছোট  দেশ হওয়ার সুবাদে রীতিমতো সংগঠিত উদ্যোগ নিয়ে কোভিড ১৯ এর রাশ টেনে ধরে রেখেছিল। কিন্তু বর্তমানে কমিউনিস্ট শাসিত দেশটি করোনাভাইরাসের দাপট সামলাতে হিমসিম খাচ্ছে বলে যায়। প্রায় ৫ লাখ ৪০ হাজার সংক্রমণ, ১৩ হাজারের বেশি মৃত্যুর খবর নথিভুক্ত হয়েছে। অধিকাংশ সংক্রমণ, মৃত্যুর খবরই আসতে শুরু করে এপ্রিলের শেষ থেকে। গত কয়েক মাস ধরে কঠোর লকডাউন বিধি মেনে চলছে রাজধানী হ্যানয় ও বাণিজ্যিক কেন্দ্র হো চি  মিন সিটি। তবে মোটের ওপর নিয়মশৃঙ্খলা মেনে চলার খ্যাতির অধিকারী দেশটি তা লঙ্ঘন হতে দেখলেই কঠোর পদক্ষেপ করে। ত্রির আগেও অনেককেই কোভিড ছড়ানোয় শাস্তি পেতে হয়েছে।  জুলাইয়ে ৩২ বছরের এক ব্যক্তির হাই ডুয়ংয়ে ১৮ মাসের কারাবাস হয়। একই অভিযোগে মার্চে ভিয়েতনাম এয়ারলাইন্সের এক ফ্লাইট অ্যাটেনডেন্টের ২ মাসের জেল হয়, যদিও সাজা স্থগিত থাকে।    

```