Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দ্য ভিঞ্চির আঁকা মোনালিসার ছবি ব়্যাপ গাইছে, অসম্ভবকে সম্ভব করল কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ

মাইক্রোসফটের ভাসা ওয়ানে ভিডিও দেখে উচ্ছ্বসিত নেট দুনিয়া

দ্য ভিঞ্চির আঁকা মোনালিসার ছবি ব়্যাপ গাইছে, অসম্ভবকে সম্ভব করল কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ

কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ মাইক্রোসফটের ভাসা ওয়ানের কল্যাণে 'মোনালিসা' গান গাইছে। দ্য ওয়াল

শেষ আপডেট: 20 April 2024 14:45

দ্য ওয়াল ব্যুরো: 'লিওনার্দো দ্য ভিঞ্চি জানতে পারলে কবরেও নড়েচড়ে বসবেন।' তাঁর আঁকা কিংবদন্তি ছবি 'মোনালিসা' চোখ-মুখ নাড়িয়ে গান করছে। এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে মাইক্রোসফটের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অ্যাপ। এই ভিডিও ভাইরাল হতেই নেট নাগরিকদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে। তা দেখেই সোশ্যাল মিডিয়া এক্স পরিবারের এক সদস্য ওই মন্তব্য করেছেন।

একজন পেশাদার ব়্যাপ সঙ্গীত শিল্পীর মতোই ছবির মোনালিসা গান করছে। আর সেটাই সম্ভব করে তুলেছে মাইক্রোসফট। তাদের নতুন এআই অ্যাপ ভিএএসএ-ওয়ান এই কাজ করে দেখিয়েছে। এতে শুধু মোনালিসাই নয়, যে কোনও স্থিরচিত্রকে কথা বলানো যায়। যা দেখে আপাতভাবে মনে হবে জীবন্ত মানুষই কথা বলছে।

মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে মোনালিসার এই ব়্যাপ সঙ্গীতের ভিডিও প্রকাশ করা হয়েছে। সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে গিয়েছে। এ পর্যন্ত ৭০ লক্ষ মানুষ এটা দেখেছেন। প্রতি মুহূর্তে সংখ্যাটি বৃদ্ধি পাচ্ছে সংক্রমণের মতো। শুধু দেখেই ক্ষান্ত হচ্ছেন না নেট নাগরিকরা। তাঁদের দেওয়াল লিখনে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

একজন লিখেছেন, মোনালিসার ক্লিপ দেখে আমি তো হেসে গড়িয়েই পড়ে গিয়েছি মাটিতে। কেউ লিখেছেন, মোনালিসার ব়্যাপিং পাপারাৎজি ইজ ওয়াইল্ড। মজা করে একজন লিখেছেন, দ্য ভিঞ্চি মাটির নীচেও গড়াগড়ি খাবেন দেখলে। এছাড়াও কেউ লিখেছেন, দিস ইজ ক্রেজি ম্যান। অন্যজনের জবাব দ্য ভিঞ্চি যদি একবার দেখতে পেতেন!

মাইক্রোসফটের তরফে বলা হয়েছে, ভাসা হল যে কোনও ছবিকে কার্যত রক্তমাংসের মানুষের মতো জীবন্ত করে দেখানোর একটি কারিগরি। প্রিমিয়ার মডেলের ভাসা ওয়ান কেবলমাত্র ঠোঁটের নড়াচড়া করাতে পারে। তার সঙ্গে তাল মিলিয়ে কণ্ঠস্বরকে জোড়া দেওয়া যেতে পারে। যাতে মাথা দোলানো দেখা যাবে।

সাধারণের কাছে এই অ্যাপ কবে নাগাদ আসতে পারে? এর জবাবে কর্তৃপক্ষ বলেছে, অনলাইন ডেমো ভার্সন চালুর কোনও ইচ্ছা আমাদের নেই। যতক্ষণ না আমরা এই প্রোডাক্টের দায়িত্বশীল ব্যবহার এবং আইন মেনে ব্যবহারের বিষয়ে নিশ্চিত হতে পারছি, ততক্ষণ এটা বাজারে ছাড়া হবে না।


```