Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আরও বাচ্চা নিতে হবে! উত্তর কোরিয়ার মহিলাদের প্রতি আর্জি কিমের, কেঁদেই ফেললেন আবেগে

"যখন দল কিংবা দেশ চালানোর কাজ করতে গিয়ে আমি কোনও কঠিন পরিস্থিতির সম্মুখীন হই তখন সব সময় আমি মায়েদের কথা ভাবি। যেভাবে তাঁরা পরিস্থিতি সামাল দেন, সেটার কথা মনে করি," জানিয়েছেন কিম।

আরও বাচ্চা নিতে হবে! উত্তর কোরিয়ার মহিলাদের প্রতি আর্জি কিমের, কেঁদেই ফেললেন আবেগে

শেষ আপডেট: 6 December 2023 17:31

দ্য ওয়াল ব্যুরো: তিনি উত্তর কোরিয়ার একচ্ছত্র নায়ক। তাঁর কথাতেই চলে গোটা দেশ। তাঁর হুকুম অমান্য করে এমন সাধ্য কার! আর যদিও বা কেউ করে ফেলে, তার জন্য চরম শাস্তি দিতে পিছপা হন না তিনি। উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক সেই কিম জং উনকেই এবার একেবারে অন্য ভূমিকায় দেখা গেল। সাম্প্রতিক একটি অনুষ্ঠানে দেশের জন্মহার কমে যাওয়া নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কিম। এমনকী, তাঁকে রীতিমতো কাঁদতে এবং চোখ মুছতে দেখা যায়। 

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মুখ নিচু করে বসে রয়েছেন কিম। তাঁর চোখে জল। কাঁদতে কাঁদতেই দেশের মহিলাদের প্রতি তাঁর আর্জি, দেশকে সচল রাখতে গেলে তাঁরা যেন আরও বেশি করে সন্তান ধারণ করেন। কিমের সঙ্গেই সামনে দর্শকাসনে বসে থাকা অনেককে চোখ মুছতে দেখা যায়। 

রবিবার পিয়ংইয়ংয়ে মায়েদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই ভাষণ দিচ্ছিলেন কিম। তিনি বলেন, "জন্মহার ক্রমশ কমে যাওয়ার ঘটনা আটকানো এবং শিশুরা যাতে আরও ভালভাবে বড় হয়, সেদিকে নজর রাখা মায়েদের সঙ্গে সঙ্গেই আমাদের সকলের গৃহস্থালির দায়িত্বের মধ্যেই পড়ে।" এছাড়া দেশ ও জাতি গঠনে তাঁদের ইতিবাচক ভূমিকার জন্য মায়েদের ধন্যবাদ জানান উত্তর কোরিয়ার এই নেতা। 

"যখন দল কিংবা দেশ চালানোর কাজ করতে গিয়ে আমি কোনও কঠিন পরিস্থিতির সম্মুখীন হই তখন সব সময় আমি মায়েদের কথা ভাবি। যেভাবে তাঁরা পরিস্থিতি সামাল দেন, সেটার কথা মনে করি," জানিয়েছেন কিম।

উল্লেখ্য, গত কয়েক দশক ধরেই উত্তর কোরিয়ার জনসংখ্যা ক্রমহ্রাসমান। ২০২৩ সালে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ডের একটি তালিকা থেকে জানা গেছে, দেশটির জন্মহার, কিংবা মহিলা পিছু সন্তানের সংখ্যা এখন ১.৮। যদিও তা উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ জাপান কিংবা দক্ষিণ কোরিয়ার তুলনায় বেশি। এই দুটি দেশে আরও দ্রুত জন্মহারের পতন ঘটছে। গত বছর দক্ষিণ কোরিয়ায় জন্মহার ছিল ০.৭৮। জাপানের ক্ষেত্রে সেই সংখ্যাটি হল ১.২৬।

উত্তর কোরিয়ায় মোট ২ কোটি ৫০ লক্ষ মানুষের বাস। তবে বিগত কয়েক বছর ধরেই দেশটি একাধিক প্রাকৃতিক এবং সামাজিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। নয়ের দশকে মারাত্মক দুর্ভিক্ষ, গুরুতর খাদ্য সংকটের সঙ্গে লড়াই করতে হয়েছে এশিয়ার এই দেশটিকে। এছাড়া বন্যার কারণে বারবার শস্যহানির ঘটনা ঘটেছে। তার মধ্যেই জন্মহার অস্বাভাবিক কমে যাওয়ায় সেদেশে বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ মানুষের অভাব দেখা দিচ্ছে। বর্তমানে শিশুরোগ বিশেষজ্ঞদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। জন্মহার বৃদ্ধির লক্ষ্যে মানুষকে উৎসাহিত করতে সরকারি উদ্যোগে ম্যাচমেকিং, অর্থাৎ ঘটকালির আয়োজন করা হচ্ছে।


```