Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ট্রিপ বাতিল করেই লক্ষ লক্ষ টাকা আয়! ক্যাবের চালক নিজেই উপার্জনের কৌশল ফাঁস করলেন

ক্যাবের ট্রিপ বাতিল করেও যে বেশ ভালোই উপার্জন করা যায়! শুনতে অবাক লাগলেও একথা জানিয়েছেন খোদ এক উবার চালক। যা শুনে তাজ্জব হয়ে গিয়েছেন সকলেই।

ট্রিপ বাতিল করেই লক্ষ লক্ষ টাকা আয়! ক্যাবের চালক নিজেই উপার্জনের কৌশল ফাঁস করলেন

শেষ আপডেট: 6 November 2023 19:29

দ্য ওয়াল ব্যুরো: গন্তব্যস্থল দূরে হোক কিংবা কাছে, আজকাল অনেকেরই যাতায়াতের ভরসা অ্যাপ ক্যাব। কিন্তু কখনও কম ভাড়া, তো আবার কখনও অনেক দূর যেতে হবে শুনে ট্রিপ বাতিল করে দেন চালকেরা। সাধারণত সকলের ধারণা, যতগুলি ট্রিপ হবে, তার উপরই চালকের উপার্জন নির্ভর করে। কিন্তু, ট্রিপ বাতিল করেও যে বেশ ভালোই উপার্জন করা যায়! শুনতে অবাক লাগলেও একথা জানিয়েছেন খোদ এক উবার চালক। যা শুনে তাজ্জব হয়ে গিয়েছেন সকলেই।

 আমেরিকার এক উবার ক্যাব চালক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ট্রিপ বাতিল করলে আখেরে তাঁদের লাভই হয়। ৭০ বছর বয়সি বিল ছদ্মনামের ওই চালক নিজের ৩০ শতাংশ ট্রিপ বাতিল করেও বছরের শেষে মোটা টাকা আয় করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার উবার চালক বিল মূলত পার্ট টাইম কাজ হিসাবেই ক্যাব চালানো শুরু করেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তিনি ৩০ শতাংশের বেশি ট্রিপই বাতিল করে দেন। প্রায় ১৫০০ ট্রিপে গাড়ি চালিয়ে তিনি ২৮ হাজার মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৩ লক্ষ ২৮ হাজার টাকা আয় করেছেন।

 ট্রিপ বাতিল করে বেশি উপার্জন কীভাবেই বা সম্ভব? আসলে চাহিদা যখন বাড়ে, শুধুমাত্র সেই সময়েই গাড়ি চালায় বিল। তিনি জানিয়েছেন, যে এলাকায় যখন চাহিদা বেশি হয়, ঠিক তখন সেই জায়গাতেই পৌঁছে যাওয়ার চেষ্টা করেন তিনি। তাঁর মতে, শুক্র, শনিবার বিমানবন্দর চত্বরে রাত ১০টা থেকে রাত আড়াইটে পর্যন্ত গাড়ির চাহিদা তুলনামূলকভাবে বেশি থাকে। ওই সময় বিমানবন্দর এলাকায় গাড়ি চালিয়ে তিনি বাড়তি আয় করেন।

 রাইড শুরু করার আগে অবশ্য কায়দা করে যাত্রী কোথায় যাবেন জেনে নেন। আর যদি দেখেন ওই এলাকায় গাড়ি নিয়ে গেলে তাঁর যাত্রী পাওয়ার সম্ভাবনা কম, তাহলে তখনই রাইড বাতিল করে দেন। এককথায় যে ট্রিপে লাভ হয় না, সেই ট্রিপে গাড়ি চালান না ওই উবের চালক। এতেই তাঁর বেশি উপার্জন হয়। কিন্তু যে চালকেরা ঘন ঘন ট্রিপ বাতিল করেন সাধারণত তাঁরা অ্যাপ ক্যাব সংস্থাগুলির ভাল নজরে থাকেন না। যদিও বিল এখনও পর্যন্ত তেমন কোনও সমস্যায় পড়েননি।


```