Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

পরমাণু বোমার তুলনায় ২০ গুণ বেশি শক্তি! ইরান-সংঘাতের মাঝেই ‘ডুমসডে মিসাইল’ পরীক্ষা আমেরিকার

বিবৃতিতে বলা হয়েছে, GT-255 নামে চিহ্নিত এই পরীক্ষামূলক যান দীর্ঘদিন ধরে চলা একটি নিয়মিত মূল্যায়ন কর্মসূচির অংশ। চলমান সংঘাতের সঙ্গে এর সরাসরি কোনও সম্পর্ক নেই বলেও দাবি করা হয়েছে।

পরমাণু বোমার তুলনায় ২০ গুণ বেশি শক্তি! ইরান-সংঘাতের মাঝেই ‘ডুমসডে মিসাইল’ পরীক্ষা আমেরিকার

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 5 March 2026 12:04

দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ার সংঘাত (Middle East Tensions) ষষ্ঠ দিনে পৌঁছতেই কৌশলগত শক্তির প্রদর্শনে বড় পদক্ষেপ নিল আমেরিকা (US Army)। পারমাণবিক সক্ষমতাসম্পন্ন আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র Minuteman III–এর একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। ‘ডুমসডে মিসাইল’ (Doomsday Missile) নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্র এমন পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে, যার ধ্বংসক্ষমতা হিরোশিমায় নিক্ষিপ্ত পরমাণু বোমার তুলনায় প্রায় কুড়ি গুণ বেশি।

মঙ্গলবার গভীর রাতে ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেরবার্গ স্পেস ফোর্স বেস (Vandenberg Space Force Base) থেকে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। আমেরিকার বিমানবাহিনীর এয়ার ফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড (Air Force Global Strike Command)–এর তত্ত্বাবধানে ছোড়া এই Minuteman III–তে কোনও সক্রিয় অস্ত্র ছিল না। এতে পরীক্ষামূলক দুটি পুনঃপ্রবেশ যান বসানো ছিল বলে জানিয়েছে মার্কিন স্পেস ফোর্স (US Space Force)।

তাঁদের বিবৃতিতে বলা হয়েছে, GT-255 নামে চিহ্নিত এই পরীক্ষামূলক যান দীর্ঘদিন ধরে চলা একটি নিয়মিত মূল্যায়ন কর্মসূচির অংশ। চলমান সংঘাতের সঙ্গে এর সরাসরি কোনও সম্পর্ক নেই বলেও দাবি করা হয়েছে।

উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি হাজার হাজার মাইল পথ অতিক্রম করে প্রশান্ত মহাসাগরের পশ্চিম-মধ্য অংশে মার্শাল দ্বীপ (Marshall Islands)–এর কাছে নির্ধারিত লক্ষ্যস্থলে আঘাত হানে।

৫৭৬তম ফ্লাইট টেস্ট স্কোয়াড্রনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ক্যারি রে জানান, “GT-255 পরীক্ষার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিভিন্ন উপাদানের কার্যক্ষমতা যাচাই করা হয়েছে। ভিন্ন ভিন্ন মিশন পরিস্থিতি পরীক্ষা করে আমরা পুরো ICBM বহরের সক্ষমতা আরও উন্নত করতে পারি, যাতে দেশের স্থলভিত্তিক পারমাণবিক প্রতিরক্ষা সর্বদা প্রস্তুত থাকে।”

আমেরিকার কৌশলগত অস্ত্রভাণ্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ Minuteman III। প্রায় ৬ হাজার মাইল পাল্লার এই ক্ষেপণাস্ত্র ঘণ্টায় ১৫ হাজার মাইলেরও বেশি গতিতে ছুটতে পারে। ফলে কয়েক মিনিটের মধ্যেই এটি ভিন্ন মহাদেশে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

মার্কিন স্পেস ফোর্স জানিয়েছে, এই পরীক্ষাটি বহু দশক ধরে চলা একটি দীর্ঘমেয়াদি মূল্যায়ন কর্মসূচির অংশ। ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নির্ভরযোগ্যতা, নিখুঁততা এবং প্রস্তুতি যাচাই করতে গত কয়েক দশকে তিনশোরও বেশি অনুরূপ উৎক্ষেপণ করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসেও Minuteman III–এর একটি পরীক্ষা হয়েছিল। সেই সময় ওয়াশিংটনে পারমাণবিক প্রস্তুতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

কেন ‘ডুমসডে মিসাইল’ বলা হয়

‘ডুমসডে মিসাইল’ নামে পরিচিত Minuteman III আমেরিকার সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রগুলির একটি। এটি এমন পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে যার শক্তি হিরোশিমার পরমাণু বোমার তুলনায় প্রায় কুড়ি গুণ বেশি। সম্ভাব্য পারমাণবিক সংঘাতে এর ধ্বংসক্ষমতার পরিমাণ কতটা ভয়াবহ হতে পারে, সেই কারণেই এই নাম।

এই ক্ষেপণাস্ত্র আমেরিকার পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার স্থলভিত্তিক স্তম্ভ। পারমাণবিক হামলার পরিস্থিতিতে দ্রুত পাল্টা আঘাত হানার জন্যই এটি তৈরি।

আগের অনেক ব্যবস্থার তুলনায় Minuteman III–তে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। ফলে এটি দীর্ঘ সময় সতর্ক অবস্থায় রাখা যায় এবং ভূগর্ভস্থ সাইলো থেকে কয়েক মিনিটের মধ্যেই উৎক্ষেপণ করা সম্ভব।

একটি Minuteman III ক্ষেপণাস্ত্র একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতাও রাখে। কারণ এতে MIRV প্রযুক্তি ব্যবহার করা যায়, যার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র থেকেই একাধিক স্বাধীন লক্ষ্যবস্তুর দিকে পৃথক ওয়ারহেড পাঠানো সম্ভব।

ষষ্ঠ দিনে পৌঁছল সংঘাত

এদিকে সংঘাতের ষষ্ঠ দিনে বৃহস্পতিবার ইরান ইজরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বড় শহরগুলিতে সাইরেন বেজে ওঠে এবং লক্ষ লক্ষ মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে ছুটতে বাধ্য হন।

এই হামলার কয়েক ঘণ্টা আগেই আমেরিকার সিনেটে একটি প্রস্তাব খারিজ হয়ে যায়। প্রস্তাবটির লক্ষ্য ছিল ইরানের বিরুদ্ধে চলা আমেরিকার বিমান অভিযানে লাগাম টানা এবং ভবিষ্যতের সামরিক পদক্ষেপের জন্য কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করা।

ভোটাভুটিতে প্রস্তাবটি ৫৩–৪৭ ব্যবধানে পরাজিত হয়। ফলে সংঘাত বাড়তে থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধসংক্রান্ত ক্ষমতা কার্যত অক্ষতই রয়ে গেল।

ক্ষেপণাস্ত্র হামলা, সমুদ্রপথে সংঘর্ষ এবং ব্যর্থ কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে আরব দুনিয়ার এই সংঘাত দ্রুতই আরও বিস্তৃত আকার নিতে পারে বলে আশঙ্কা বাড়ছে। একই সঙ্গে কৌশলগত প্রতিরোধ শক্তি বজায় রাখার বার্তাও স্পষ্ট করে দিল আমেরিকা।


```