শাটডাউনের প্রভাব পড়বে সরকারি দফতর, জাতীয় উদ্যান, প্রকল্প এবং বহু পরিষেবায়। কয়েক লক্ষ সরকারি কর্মীর বেতন আপাতত বন্ধ হয়ে যাবে। সেনাবাহিনী, সীমান্তরক্ষী, এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারদের কাজ চালু থাকলেও তাঁরা শাটডাউন শেষ না হওয়া পর্যন্ত মাইনে পাবেন না।
.jpeg.webp)
ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 1 October 2025 10:20
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের আর্থিক বছরের মেয়াদ শেষ হতেই কার্যত অচল হয়ে গেল মার্কিন প্রশাসন (US Government shutdown)। নতুন আর্থিক বছর শুরু হলেও বাজেট বিল সেনেটে আটকে যাওয়ায় সরকারি কাজে নেমে এসেছে শাটডাউন।
হাউস অফ রিপ্রেজেন্টেটিভস গত ১৯ সেপ্টেম্বর রিপাবলিকানদের প্রস্তাবিত বাজেট বিল পাস করেছিল। তাতে ২১ নভেম্বর পর্যন্ত সরকারি খরচ চালানোর প্রস্তাব ছিল। কিন্তু সেনেটে সেই বিল অনুমোদন না পাওয়ায় শেষমেশ ভেস্তে যায় আপসের চেষ্টা। বুধবার মধ্যরাত পেরোতেই ২০২৫ অর্থবছর শেষ, আর সেই সঙ্গে কার্যকর হয়ে গেল ‘শাটডাউন’।
ডেমোক্র্যাটদের দাবি, স্বাস্থ্যবিমার ভর্তুকি বাড়ানো হোক, মেডিকেডে কাটছাঁট বন্ধ করা হোক। অন্যদিকে, রিপাবলিকানদের অভিযোগ, ডেমোক্র্যাটরা কোনও গঠনমূলক সমঝোতায় আসছেন না। দুই পক্ষের এই অচলাবস্থায়, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কথায়, “ডেমোক্র্যাটদের অনড় অবস্থান দেশকে শাটডাউনের পথে ঠেলে দিল।”
শাটডাউনের প্রভাব পড়বে সরকারি দফতর, জাতীয় উদ্যান, প্রকল্প এবং বহু পরিষেবায়। কয়েক লক্ষ সরকারি কর্মীর বেতন আপাতত বন্ধ হয়ে যাবে। সেনাবাহিনী, সীমান্তরক্ষী, এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারদের কাজ চালু থাকলেও তাঁরা শাটডাউন শেষ না হওয়া পর্যন্ত মাইনে পাবেন না।
২০১৯ সালের পর ফের ছ’ বছর পর এমন পরিস্থিতির মুখে আমেরিকা। তখনও সরকারি কাজ দীর্ঘ দিন অচল হয়ে গিয়েছিল। এবারও সরকারি ভাঁড়ার খালি থাকায় প্রকল্পে জট, দফতরে তালা, মানুষের জীবনে চূড়ান্ত ভোগান্তি অনিবার্য হয়ে উঠছে।