ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গেছে, একটি বাড়ির গ্যারাজে পুজো চলছে, ঘরের মধ্যে ধোঁয়া। তবে কিছুক্ষণের মধ্যেই সেখানে আসে বেডফোর্ড ফায়ার ডিপার্টমেন্টের একটি ইঞ্জিন।

ফাইল ছবি
শেষ আপডেট: 5 August 2025 12:04
দ্য ওয়াল ব্যুরো: টেক্সাসে (Texas) বসবাসকারী এক ভারতীয় পরিবার (Indian Family) তাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশের পুজো (Puja) করছিলেন। তার অংশ হিসেবে হচ্ছিল যজ্ঞ। এতএব আগুন জ্বলছিল এবং চারিদিক ধোঁয়ায় ভরে গেছিল। ভারতের যে কোনও প্রান্তে এই বিষয়টি অত্যন্ত স্বাভাবিক। কিন্তু বিদেশের মাটিতে যে নয়, তারই প্রমাণ মিলল। সেই আগুন এবং ধোঁয়া দেখে ভারতীয় পরিবারের বাড়িতে চলে এল দমকল (Firefighters)! ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
ভাইরাল হওয়া ভিডিওয় (Viral Video) দেখা গেছে, একটি বাড়ির গ্যারাজে পুজো চলছে, ঘরের মধ্যে ধোঁয়া। তবে কিছুক্ষণের মধ্যেই সেখানে আসে বেডফোর্ড ফায়ার ডিপার্টমেন্টের একটি ইঞ্জিন। ভিডিওর টেক্সটে লেখা, “Cultural misunderstanding 101: A Hindu puja is not a fire emergency”, অর্থাৎ “সংস্কৃতিগত ভুল বোঝাবুঝির উদাহরণ: হিন্দুদের পুজো, আগুন লাগার ঘটনা নয়।”
ভিডিওতে দেখা গিয়েছে, দমকলকর্মীরা বাড়ির ভিতরে ঢুকে পরিস্থিতি খতিয়ে দেখছেন ও উপস্থিত সদস্যদের সঙ্গে কথা বলছেন। যদিও শেষ পর্যন্ত তাঁদের পক্ষ থেকে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল কিনা, বা পুজো সংক্রান্ত কোনও বিধিনিষেধ ভাঙা হয়েছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়।
A group of Indians were worshipping the Hindu fire god in Texas, and the neighbors call the fire fighters on them. pic.twitter.com/9mSBeJbVpn
— Papa Tiger (@BengaliFalcon71) August 4, 2025
এই ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া মিলেছে দু’ধরনের। কেউ কেউ ভারতীয় পরিবারটির ঘরের ভিতর আগুন জ্বালানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার অনেকেই বলছেন, ধর্মীয় রীতি পালনের অধিকার প্রত্যেকেরই আছে, এবং এই ধরনের সংস্কৃতিগত ভুল বোঝাবুঝির অবসান হওয়া জরুরি।