Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে', বাংলাদেশ কাণ্ডে উদ্বিগ্ন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নেতা

সুব্রহ্মণ্যনের বক্তব্য অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেওয়া যুবনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর একাধিক সংবাদপত্রের দফতরে আগুন লাগানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় প্রাণহানির খবর মিলেছে। এই পরিস্থিতিকে তিনি অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেন।

'সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে', বাংলাদেশ কাণ্ডে উদ্বিগ্ন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নেতা

সুহাস সুব্রহ্মণ্যম

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 23 December 2025 13:10

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) সাম্প্রতিক রাজনৈতিক ও সাম্প্রদায়িক হিংসা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন কংগ্রেসের (US Congressman) সদস্য তথা ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ সুহাস সুব্রহ্মণ্যম (Suhas Subramanyam)। বাংলাদেশের যুবনেতা শরিফ ওসমান হাদির (Osman Hadi) মৃত্যুর পর দেশজুড়ে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সুব্রহ্মণ্যনের বক্তব্য অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেওয়া যুবনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর একাধিক সংবাদপত্রের দফতরে (Media House Attack) আগুন লাগানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় প্রাণহানির খবর মিলেছে। এই পরিস্থিতিকে তিনি অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেন।

একই সঙ্গে তিনি বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের (Bangladeshi Hindu) ওপর হিংসার ঘটনায় বিশেষভাবে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর বক্তব্যে উঠে আসে কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের নাম, যাঁকে ধর্ম অবমাননার অভিযোগে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনাকে ভয়াবহ আখ্যা দিয়ে সুব্রহ্মণ্যম বলেন, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

মার্কিন সাংসদের দাবি, সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর থেকেই বাংলাদেশে হিন্দু-সহ একাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার খবর বেড়েছে। বসতবাড়ি ও মন্দিরে হামলার ঘটনাও সামনে এসেছে বলে তিনি উল্লেখ করেন।

এই পরিস্থিতিতে বাংলাদেশে স্থিতাবস্থা ফেরানো এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জোর দেন সুহাস সুব্রহ্মণ্যম। তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা তাঁর অগ্রাধিকার।

প্রসঙ্গত, হাদির মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া একাধিক গুজব ও উত্তেজনার জেরে ঢাকায় সংবাদমাধ্যমের অফিসেও হামলার (Media Office Attack) ঘটনা ঘটে। 'প্রথম আলো', 'দ্য ডেইলি স্টার' সহ দু'টি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে ১৭ জনকে গ্রেফতার (Arrests) করা হয়েছে। একই সঙ্গে হামলায় অংশ নেওয়া আরও অন্তত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে বলেও খবর।

অন্যদিকে, সূত্রের খবর বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করতে চাইছে। সোমবার তারা দিল্লি, আগরতলা এবং শিলিগুড়ির ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে। ‌ পরবর্তী নির্দেশ জারি করা না পর্যন্ত এই কেন্দ্রগুলি থেকে ভারতীয়দের বাংলাদেশে যাওয়ার ভিসা ইস্যু করা হবে না।

গোটা বিষয়টিকে কেন্দ্র করে দুই দেশেই কট্টরপন্থী কয়েকটি সংগঠন ময়দানে সক্রিয়। গত শনিবার রাতে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে একটি উগ্র হিন্দু সংগঠনের সমর্থকেরা বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। বাংলাদেশের দাবি নিরাপত্তা বাহিনীর শিথিলতা সুযোগ নিয়ে ওই সংগঠনের লোকেরা পাঁচিল টপকে বাংলাদেশের হাইকমিশনের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে।

সে দেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেছেন এর ফলে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তাঁর পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। ওই ঘটনায় ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি মিশনকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি বিঘ্নিত হয়েছে। ‌

যদিও ভারতের বিদেশ মন্তকের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বাংলাদেশ সরকারের অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা বলেন যে এ নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।


```