Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউক্রেন থেকে পালিয়ে আসা তরুণীকে নৃশংস খুন আমেরিকায়! সিসিটিভিতে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

ব্রাউন পরবর্তী স্টপে নেমে যান, পরে প্ল্যাটফর্মের কাছে খুনে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে পুলিশের হাতে হস্তান্তর করা হয় এবং প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

ইউক্রেন থেকে পালিয়ে আসা তরুণীকে নৃশংস খুন আমেরিকায়! সিসিটিভিতে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

ভাইরাল ভিডিও

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 7 September 2025 11:56

দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি থেকে প্রাণ বাঁচিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য আমেরিকায় এসেছিলেন ২৩ বছরের তরুণী আইরিনা জারুতস্কা (Ukrainian Refugee Iryna Zarutska)। কিন্তু সীই দেশেই নৃশংসভাবে হত্যা করা হল তাঁকে। চলন্ত বাসেই কুপিয়ে খুন করা হয় তাঁকে। ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে শিউরে উঠছেন সকলে।

চার্লটেল্যান্ড এলাকায় গণপরিবহন কর্তৃপক্ষ শুক্রবার যে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যায়, ২২ অগস্ট রাত দশটা নাগাদ লিনক্স ব্লু লাইন ট্রেনে চড়েছিলেন আইরিনা (Ukrainian Refugee Iryna Zarutska)।  রাত ৯ টা ৪৬ মিনিটে পিজেরিয়ার ইউনিফর্ম পরে তিনি ট্রেনে উঠেন। তিনি নিজের ফোনেই স্ক্রল করছিলেন। ঠিক তাঁর পেছনে ৩৪ বছর বয়সি ডেকার্লস ব্রাউন জুনিয়র লাল হুডিতে অপেক্ষা করছিলেন। চার মিনিট পর ব্রাউন তাঁর পকেট থেকে একটি ছুরি বের করে আক্রমণ করেন। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তরুণীর শরীরে তিনটি আঘাত রয়েছে। যার একটি লেগেছে গলায়।

ফুটেজে (হিংসাটুকুর অংশ কেটে দেখানো হয়েছে) দেখা যায়, খুনের পর ব্রাউন ট্রেনের ভিতরেই ঘুরছেন, দরজার পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। তাঁর হাত থেকে ফোটা ফোটা রক্ত পড়ছে। যা অন্যান্য যাত্রীদের নজরে আসে। তদন্তকারীরা জানিয়েছে, আইরিনার গলা চেপে ধরে হামলা চালান ব্রাউন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ব্রাউন পরবর্তী স্টপে নেমে যান, পরে প্ল্যাটফর্মের কাছে খুনে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে পুলিশের হাতে হস্তান্তর করা হয় এবং প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

আদালতে পেশ করা নথিপত্রে দেখা গেছে ব্রাউনের অপরাধমূলক ইতিহাস দীর্ঘ, ২০১১ সাল থেকে চুরি, বিপজ্জনক অস্ত্র-সহ ডাকাতি ও হুমকি-সংক্রান্ত অভিযোগে আগেও গ্রেফতার করা হয়েছে তাঁকে। তদন্ত চলছে, তবে কী কারণে এই খুন, সেই উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।


```