Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

রাশিয়ার বিরুদ্ধে 'মাকড়সার জাল' ছড়িয়েছিল ইউক্রেন! ১১৭টি ড্রোন-হামলার পিছনে অবদান ট্রাকেরও

পাকিস্তানের বিরুদ্ধে ভারত যেমন 'অপারেশন সিঁদুর' অভিযান করেছিল, ঠিক তেমনভাবেই রাশিয়ার বিরুদ্ধে বড়সড় অভিযান শুরু করেছেন ইউক্রেন।

রাশিয়ার বিরুদ্ধে 'মাকড়সার জাল' ছড়িয়েছিল ইউক্রেন! ১১৭টি ড্রোন-হামলার পিছনে অবদান ট্রাকেরও

ফাইল ছবি

শেষ আপডেট: 2 June 2025 13:34

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে (Russia-Ukraine War) নতুন মোড় এসেছে। সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল পুতিনের বাহিনী। তার প্রত্যাঘাত করেছে জেলেনস্কির দেশ। সেই হামলায় রাশিয়ার ৪০টিরও বেশি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু কীভাবে রাশিয়ান এয়ারস্পেসে ঢুকল ইউক্রেনের ড্রোন (Drone Attack)? সেই তথ্য সামনে এসেছে।

পাকিস্তানের বিরুদ্ধে ভারত যেমন 'অপারেশন সিঁদুর' অভিযান করেছিল, ঠিক তেমনভাবেই রাশিয়ার বিরুদ্ধে বড়সড় অভিযান শুরু করেছেন ইউক্রেন। তার নাম দেওয়া হয়েছে - স্পাইডার ওয়েব বা মাকড়সার জাল (Spider Web)। এই অভিযানের মাধ্যমে জেলেনস্কির দেশ রাশিয়ার ভূখণ্ডের ৫০০ থেকে সাড়ে ৪ হাজার কিলোমিটার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল কমপক্ষে ১১৭টি ড্রোন। আর এটি তাঁরা করেছিল বেশ কয়েকটি ট্রাকের সাহায্য। ইতিমধ্যে বিস্ফোরণের বেশ কিছু ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, ড্রোন হামলার উৎসস্থল চিহ্নিত করে সেগুলিকে নিষ্ক্রিয় করেছে রুশ সেনা।

ইউক্রেন সেনা হামলাকারী ড্রোনগুলিকে আগে থেকেই বেশ কয়েকটি ট্রাকে করে রাশিয়ার সীমান্ত পার করিয়ে দিয়েছিল। পরে রিমোর্ট কন্ট্রোল দিয়ে তাতে বিস্ফোরণ ঘটানো হয়। সূত্রের খবর, একাধিক কাঠের বাক্সে ড্রোনগুলিকে রাখা হয়েছিল এবং ঢাকনা হিসেবে ব্যবহার করা হয়েছিল ধাতব প্লেট। মূলত রাশিয়ার চারটি বিমানঘাঁটির কাছে পাঠানো হয়েছিল ওই ট্রাকগুলি। সেখান থেকেই বাকি পরিকল্পনা সারা হয়।

কাঠের বাক্সে যে ধাতব প্লেট লাগানো ছিল সেটা প্রথম রিমোর্ট কন্ট্রোল দিয়ে খোলা হয়েছিল। তারপর তার সাহায্যেই ১১৭টি কোয়াড্রোকপ্টার ড্রোন কাজে লাগায় ইউক্রেন। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন অভিযান এটাই। উল্লেখ্য, এই হামলার বিষয়ে রাশিয়ার তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে রাশিয়ার আর্কুস্তক এলাকার গভর্নর ইগর কোভজেভ সংবাদসংস্থার কাছে ইউক্রেনের হামলার কথা স্বীকার করে নিয়েছেন।

২০২২ সাল থেকে শুরু হওয়া যুদ্ধের পর এখনও পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে বহুবার ড্রোন হামলা করেছে ইউক্রেন। তবে এইভাবে এত পরিকল্পনামাফিক হামলা এই প্রথম। সূত্র মারফৎ জানা গেছে, প্রায় দেড় বছর ধরে এই হামলার ছক কষেছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। এটাই রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের 'মোস্ট লং রেঞ্জড অপারেশন'। 


```