Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ভারতীয় মহিলার সঙ্গে সম্পর্কের জেরে সাসপেন্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য! শোরগোল ব্রিটেনে

তাঁর বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখারও অভিযোগ উঠেছে। অভিযোগ এনেছেন উপাচার্যের স্ত্রী তিনি বর্তমানে তাঁর সঙ্গে থাকেন না। 

ভারতীয় মহিলার সঙ্গে সম্পর্কের জেরে সাসপেন্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য! শোরগোল ব্রিটেনে

জেমস টুলে

শেষ আপডেট: 6 December 2024 15:35

দ্য ওয়াল ব্যুরো: ভারতের এক মহিলার সঙ্গে প্রেম। তার কারণে সাসপেন্ড হতে হল ব্রিটেনের এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। এছাড়া তাঁর বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখারও অভিযোগ উঠেছে। আর এইসব অভিযোগ এনেছেন উপাচার্যের স্ত্রী তিনি বর্তমানে তাঁর সঙ্গে থাকেন না। 

বাকিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জেমস টুলের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন তাঁর স্ত্রী সিন্থিয়া। দাবি, জেমস ১৫ বছর আগে কর্মসূত্রে বেশি কিছু সময় ভারতে ছিলেন। তখন হায়দরাবাদের এক মহিলার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক এখনও রয়েছে। পাশাপাশি জেমসের কাছে একটি এয়ার রাইফেল রয়েছে যা অবৈধভাবে কেনা বলে অভিযোগ। 

গত অক্টোবর মাসে বিশ্ববিদ্যালয়ের কর্মী এবং পড়ুয়া মিলিয়ে অন্তত ৪ হাজার জনকে মেল পাঠিয়ে উপাচার্যকে সাসপেন্ড করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ। যদিও শুধু এই দুটি অভিযোগ নয়, উপাচার্যের বিরুদ্ধে উগ্রপন্থী মনোভাব ছড়িয়ে দেওয়ার অভিযোগও আনা হয়েছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করেছে যারা উপাচার্যের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখবে। 

২০২০ সালে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিয়েছিলেন জেমস টুলে। উন্নয়নশীল দেশগুলিতে কম খরচে বেসরকারি স্কুল তৈরি করার কাজে দীর্ঘ দিন যুক্ত ছিলেন তিনি। জেমসের বিরুদ্ধে যে যে অভিযোগ উঠেছে তা পুরোপুরি সত্যি নয় বলে মনে করেন ওই বিশ্ববিদ্যালয়েরই অন্যান্য একাধিক অধ্যাপক। তাঁদের পাল্টা দাবি, একটি অভিযোগ ওঠায় অনেকে সুযোগ নিয়ে যা ইচ্ছা অভিযোগ করে যাচ্ছেন যাতে জেমসকে সরানো যায়। 

এই ঘটনাতেও প্রসঙ্গত উঠেছে 'ক্যানসেল কালচার'-এর। এক অধ্যাপক সংবাদমাধ্যমে জানিয়েছেন, জেমস বাক-স্বাধীনতায় বিশ্বাস করেন এবং এই ইস্যুতে দীর্ঘ সময় ধরে চর্চাও করে আসছেন। দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে বলেই দাবি ছিল তাঁর। সেই পরিস্থিতির বদল চেয়েছিলেন তিনি। তাই হয়তো তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। 


```