Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

৪ জুলাই ব্রিটেনে ভোট, প্রথমবার নির্বাচনী অগ্নিপরীক্ষায় ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি 

ব্রিটেনে সাধারণ নির্বাচন কবে হবে তা নিয়ে জল্পনা ছিল সব মহলে। ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাক আগেই জানিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যেই হবে নির্বাচন।

৪ জুলাই ব্রিটেনে ভোট, প্রথমবার নির্বাচনী অগ্নিপরীক্ষায় ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি 

ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

শেষ আপডেট: 23 May 2024 08:25

দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেনে সাধারণ নির্বাচন কবে হবে তা নিয়ে জল্পনা ছিল সব মহলে। ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাক আগেই জানিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যেই হবে নির্বাচন। এবার ভোটের তারিখও জানিয়ে দেওয়া হল। 

মন্ত্রিসভার বৈঠকের পর ১০, ডাউনিং স্ট্রিটে তাঁর অফিসের সামনে থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রী জানালেন, আগামী ৪ জুলাই সাধারণ নির্বাচন হবে। 

অর্থাৎ প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবার ভোটের ময়দানে নামছেন সুনাক। ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি দেশবাসীর উদ্দেশে বলেন, "৪ জুলাই দেশের ভবিষ্যৎ বেছে নেওয়ার মুহূর্ত।"

 ২০১৬ সালে ব্রিটেনে ব্রেক্সিট পর্বের পর এই নিয়ে তৃতীয় সাধারণ নির্বাচন হতে চলেছে। ব্রিটেনের ক্ষমতায় এই মুহূর্তে রয়েছে কনসারভেটিভ পার্টি। ৪৪ বছর বয়সী সুনাককে প্রধান হিসেবে বেছে নিয়েছিল দল। 

তবে সম্প্রতি লন্ডনে মেয়র পদের ভোটে  কনসারভেটিভ পার্টিকে হারিয়ে ফের ক্ষমতা বসেছে লেবার পার্টি। এই নিয়ে টানা তিনবার লন্ডনের মেয়র পদ নিজেদের দখলে রাখলেন লেবার পার্টির সাদিক খান। বিভিন্ন সমীক্ষাতেও সুনাকদের দলের শোচনীয় ফলাফলের আভাস দেওয়া হয়েছিল। এমন আবহে দেশের সাধারণ নির্বাচন যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আগামী বছরের জানুয়ারিতে ব্রিটেনের সরকারের মেয়াদ শেষ হতে চলেছে। অর্থাৎ নির্ধারিত সময়ের প্রায় ৭ মাস আগেই ভোটের  ঘোষণা করলেন সুনাক।


```