Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

যুদ্ধবিরতি চাইছে আমেরিকা! ইরানকে শান্তি-চুক্তির রোডম্যাপ দিলেন ট্রাম্প, ২৬ দিন পর আলোচনায় জোর

 ওয়াশিংটন একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে তেহরানকে (Tehran)। এর মধ্যেই হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে দুই দেশের মধ্যে।

যুদ্ধবিরতি চাইছে আমেরিকা! ইরানকে শান্তি-চুক্তির রোডম্যাপ দিলেন ট্রাম্প, ২৬ দিন পর আলোচনায় জোর

ইরান-ইজরায়েল সংঘাত (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 25 March 2026 07:43

দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ার যুদ্ধ (Middle East Tension) চতুর্থ সপ্তাহে পা রাখতেই নরম সুরে কথা বলতে শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! টানা প্রায় একমাস ধরে আমেরিকা-ইজরায়েল-ইরান যুদ্ধ (Iran Israel US War) চলার পর এবার তিনি জানালেন, ওয়াশিংটন একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে তেহরানকে (Tehran)। এর মধ্যেই হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে দুই দেশের মধ্যে।

আন্তর্জাতিক একটি প্রতিবেদন অনুযায়ী, ১৫ দফার একটি শান্তি প্রস্তাব (Trump's 15 points peace plan) পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইজরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, এই প্রস্তাবে একটি মাসব্যাপী যুদ্ধবিরতির কথাও বলা হয়েছে। এই সময়ের মধ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনায় বসবে।

প্রস্তাবে কী রয়েছে?

প্রস্তাব অনুযায়ী,

  • ইরান হরমুজ প্রণালী (Hormuz Pronali) দিয়ে সব বাণিজ্যিক জাহাজকে নিরাপদে যাতায়াতের অনুমতি দেবে।
  • ভবিষ্যতে আর ইউরেনিয়ামের জোগান বাড়াবে না এবং ইতিমধ্যেই মজুত পদার্থ হস্তান্তর করবে।
  • নাতানজ, ইসফাহান ও ফরদো- এই তিনটি পারমাণবিক ইউনিট বাতিল করতে হতে পারে।
  • আরব দুনিয়ায় প্রভাব বিস্তার করতে ইরানের প্রক্সি নেটওয়ার্ক- অর্থ, অস্ত্র ও জঙ্গি মদত বন্ধ করতে হবে।
  • ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা, পাল্লা ও ব্যবহার সীমিত রাখার বিষয়েও আলোচনা হচ্ছে।

এর বদলে,

  • আমেরিকা ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।
  • বুশেহরে ইরানের সিভিল নিউক্লিয়ার শক্তি উন্নয়নে সাহায্য দেবে।
  • কূটনীতি চললেও প্রস্তুত মার্কিন সেনা

ট্রাম্প আলোচনার কথা বললেও, একই সঙ্গে আরেকটি খবর উঠে এসেছে যে মার্কিন সেনাবাহিনীর এলিট ৮২তম এয়ারবর্ন ডিভিশনের ৩ হাজার সেনা পশ্চিম এশিয়ায় পাঠানোর কথা ভাবছে হোয়াইট হাউস। অর্থাৎ, আলোচনা ও সামরিক প্রস্তুতি- দুই পথই খোলা রাখছে যুক্তরাষ্ট্র।

“ইরান আমাদের বড় উপহার দিয়েছে”- ট্রাম্প

মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প জানান, ইরান যুক্তরাষ্ট্রকে একটি খুব বড় উপহার” দিয়েছে। তিনি এটিকে বিশাল পুরস্কার বলে উল্লেখ করেন এবং ইঙ্গিত দেন যে এটি তেল-গ্যাস সংশ্লিষ্ট কিছু হতে পারে। যদিও বিস্তারিত কিছু জানাননি।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, উপ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্স ও বিদেশ সচিব মার্কো রুবিও ইরানের সঙ্গে আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। ট্রাম্পের মতে, তেহরান এখন সমঝোতার ব্যাপারে আগ্রহী।

আরব দুনিয়ায় যুদ্ধের চিত্র

সংঘাতের ২৬তম দিনে ইরান ও ইজরায়েল একে অপরের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। ইজরায়েলের একাধিক শহরে ইরানের হামলায় বহু মানুষ আহত হয়েছে। অন্যদিকে, ইরান অভিযোগ করেছে, নেতানিয়াহুর বাহিনী বুশেহরে তাদের একটি পারমাণবিক ঘাঁটিতে দ্বিতীয় দফায় আঘাত হেনেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। হরমুজ বন্ধ থাকায় জ্বালানি সঙ্কট বাড়ছে, ফলে সব দেশই এখন এই অস্থির পরিস্থিতির দ্রুত সমাধান চায়। 


```