Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভাইস-প্রেসিডেন্ট পদে লড়ার প্রস্তাব নাকচ ট্রাম্পের, নিয়ম ভেঙে তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চাইছেন?

সংবিধান অনুযায়ী, কোনও মার্কিন প্রেসিডেন্টকে দুই মেয়াদের বেশি নির্বাচিত করা যায় না। তবুও ৭৯ বছর বয়সি ট্রাম্প বহুবারই তৃতীয় মেয়াদে থাকার ইঙ্গিত দিয়েছেন। 

ভাইস-প্রেসিডেন্ট পদে লড়ার প্রস্তাব নাকচ ট্রাম্পের, নিয়ম ভেঙে তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চাইছেন?

ডোনাল্ড ট্রাম্প

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 28 October 2025 10:35

দ্য ওয়াল ব্যুরো: তৃতীয়বার মার্কিন প্রেসিডেন্ট (US President) হতে চান ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কিন্তু ২০২৮ সালে ভাইস-প্রেসিডেন্ট (Vice President) পদে লড়ার প্রস্তাব তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন। সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি সেটা করব না। ওটা একটু বেশি চালাকি হয়ে যাবে। মানুষও তা ভালভাবে নেবে না।”

তবে সংবিধান অনুযায়ী, কোনও মার্কিন প্রেসিডেন্টকে দুই মেয়াদের বেশি নির্বাচিত করা যায় না। তবুও ৭৯ বছর বয়সি ট্রাম্প বহুবারই তৃতীয় মেয়াদে থাকার ইঙ্গিত দিয়েছেন। তাঁর সমর্থকরাও সামাজিক মাধ্যমে ‘Trump 2028’ লেখা টুপি পরে ঘুরছেন।

কেউ কেউ আবার আইনগত ফাঁক খুঁজে বের করার চেষ্টা করছেন— যেমন, ট্রাম্প ভাইস-প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং নির্বাচিত প্রেসিডেন্ট পদত্যাগ করলে তিনি আবার প্রেসিডেন্ট হবেন। কিন্তু মার্কিন সংবিধানের ১২তম সংশোধনীতে স্পষ্ট বলা আছে: “যিনি প্রেসিডেন্ট পদে যোগ্য নন, তিনিও ভাইস-প্রেসিডেন্ট হতে পারবেন না।” অর্থাৎ, ট্রাম্প সেই পথেও বাধাপ্রাপ্ত।

সংবাদমাধ্যমের প্রশ্নে ট্রাম্প বলেন, “তৃতীয়বার প্রেসিডেন্ট হতে পারলে আমি ভালবাসব। আমার এখনও পর্যন্ত সবচেয়ে ভাল জনপ্রিয়তা আছে।” তবে আদালতে গিয়ে লড়াই করার ইচ্ছা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “ওটা নিয়ে এখনও ভাবিনি।”

বর্তমান ভাইস-প্রেসিডেন্ট জে ডি ভান্স এবং বিদেশমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করে ট্রাম্প বলেন, “ওরা দু’জনেই দারুণ মানুষ। যদি একসঙ্গে কিছু করে, তাহলে ওদের কেউ আটকাতে পারবে না।”

অন্যদিকে, জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দেখা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার টোকিওতে দু’জনের সাক্ষাৎ হয়। মালয়েশিয়া থেকে জাপান সফরে গিয়েছেন ট্রাম্প। সে দেশে বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে বৈঠক হবে দু’দেশের। বৈঠকে আমেরিকার সঙ্গে ৫৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। এর আওতায় জাহাজ নির্মাণে অংশীদারি, আমেরিকা থেকে সয়াবিন, প্রাকৃতিক গ্যাস ও পিকআপ ট্রাক কেনা নিয়ে চুক্তি হতে পারে। পাশাপাশি, তাকাইচি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার সুপারিশের কথাও জানাতে পারেন।

মাত্র এক সপ্তাহ আগেই জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তাকাইচি। দায়িত্ব নিয়ে তিনি দেশের সামরিক ক্ষমতা দ্রুত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাকাইচি জাপানের প্রতিরক্ষা বাজেটকে জিডিপি-র ২ শতাংশে উন্নীত করার কথাও বলেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প চিনের আগ্রাসী অবস্থানের সামনে জাপানের নিরাপত্তা নিয়ে প্রতিশ্রুতি দিতে পারেন।


```