Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

আদেশ পত্রে সই করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'অন্যান্য দেশের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বিশ্বব্যাপী সংস্থাটিতে বেশি অর্থ দিতে হয়।'

আদেশ পত্রে সই করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের

আদেশপত্রে সই করলেন ট্রাম্প

শেষ আপডেট: 21 January 2025 08:32

দ্য ওয়াল ব্যুরো: এমন আলোচনা আগেই ছিল যে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিতে পারেন। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি এ সংক্রান্ত এক আদেশ পত্রে সই করে ফেলেছেন।

২০ জানুয়ারি ওভাল অফিসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার এক আদেশ পত্রে সই করার পর ট্রাম্প বলেন, 'এটা একটা বড় পদক্ষেপ।' বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'অন্যান্য দেশের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বিশ্বব্যাপী সংস্থাটিতে বেশি অর্থ দিতে হয়।'
এদিকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান অ্যারেনার মঞ্চে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে ট্রাম্প বলেন, শিগগিরই বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করবেন তিনি।
 
ঘোষণার কিছুক্ষণ পরই ট্রাম্প যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে শুরুতেই তিনি বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন। এছাড়া প্যারিস জলবায়ু চুক্তি থেকেও বেরিয়ে আসার আদেশ পত্রে সই করেছেন ট্রাম্প।

```