Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২০০ যুদ্ধবিমান, বোমারু বিমান! ইরানে মহা-অভিযানে ৫০ হাজার সেনাও মোতায়েন করলেন ট্রাম্প

ইজরায়েল মঙ্গলবার রাতে ইরানের বিভিন্ন জায়গায় নতুন করে বিমান হামলা চালায়  (Iran-Israel Tension)। পাশাপাশি লেবাননে হিজবুল্লাহর অবস্থানগুলো লক্ষ্য করে একাধিক আঘাত হানা হয়েছে

২০০ যুদ্ধবিমান, বোমারু বিমান! ইরানে মহা-অভিযানে ৫০ হাজার সেনাও মোতায়েন করলেন ট্রাম্প

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 March 2026 08:26

দ্য ওয়াল ব্যুরো: ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের সংঘর্ষের পঞ্চম দিন (Iran-Israel-US Tension)। হামলা-পাল্টা হামলা চলছেই। টানা পাঁচ দিনে নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ, এখনও কোথাও উত্তেজনা কমার ইঙ্গিত নেই। বিভিন্ন দেশের সরকারি সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইরানে কমপক্ষে ৮০০ জন, লেবাননে ৬০, ইজরায়েলে প্রায় ডজনখানেক মানুষ নিহত হয়েছেন। এছাড়া ছয় মার্কিন সেনাও (US Army Killed in Iran Strikes) প্রাণ হারিয়েছেন।

ইজরায়েল মঙ্গলবার রাতে ইরানের বিভিন্ন জায়গায় নতুন করে বিমান হামলা চালায়  (Iran-Israel Tension)। পাশাপাশি লেবাননে হিজবুল্লাহর অবস্থানগুলো লক্ষ্য করে একাধিক আঘাত হানা হয়েছে, রাজধানীর আশেপাশে ও দক্ষিণ অংশে বোমাবর্ষণও হয়েছে। অন্যদিকে, ইরানও মার্কিন ঘাঁটিগুলিকে টার্গেট করে হামলা চালিয়েছে। এরফলে উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনা আরও চরমে উঠেছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইজরায়েলের (Israel) বিমান হামলায় লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেকের একটি আবাসিক ভবন ধসে পড়েছে, যেখানে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। ধ্বংসাবশেষের নীচে এখনও অনেকে আটকে আছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

মার্কিন-ইজরায়েলি হামলায় (US-Israel Strikes) দেশজুড়ে অন্তত ২০টি স্কুলের ১৭০ জন শিক্ষক ও পড়ুয়া নিহত হয়েছে। ইরানে বেসামরিক মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে।

আরবদুনিয়ার এই দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি কীভাবে এগোবে, তা এখনও স্পষ্ট নয়। আঞ্চলিক শক্তিগুলোর টানা সামরিক তৎপরতা যেন বৃহত্তর সংঘাতে রূপ নিতে বসেছে, আর সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে অস্থিরতা ও আতঙ্কের ছায়া।

তিন দেশের সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছে, এমন সময় এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)।

তাঁর দাবি, ইরানে অভিযানের জন্য আমেরিকাকে কেউ হাত ধরে টেনে আনেনি। বরং তিনিই ইজরায়েলকে দ্রুত সিদ্ধান্ত নিতে চাপ দিয়েছিলেন। ট্রাম্প মনে করেন, "ইজরায়েল (Israel) আগে আঘাত করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তাই আমেরিকা সবদিক ভেবে সঠিক পদক্ষেপ নিয়েছে।'

ইজরায়েলের সঙ্গে হাত মিলিয়ে 'অপারেশন এপিক ফিউরি' (Operation Epic Fury) অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও সরকারি কেন্দ্রগুলিতে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (Iran-Israel-US Tension)। সর্বশক্তি দিয়ে ইরানকে ধ্বংস করতে চেয়েছেন ট্রাম্প (US President Donald Trump)! বি-২ স্টিলথ বোমার (B-2 bombers), এফ-৩৫ যোদ্ধা বিমান, পারমাণবিক শক্তিচালিত এয়ারক্রাফট ক্যারিয়ার এবং আরও অনেক আধুনিক অস্ত্র ব্যবহার করা হয়েছে এই অভিযানে।


```