Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি উড়িয়েছে তেহরান, মার্কিন প্রেসিডেন্টের পাল্টা পোস্টে নতুন বার্তা

মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার প্রায় দু’ঘণ্টা পরেই তেহরানের তরফে মুখ খোলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। 

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি উড়িয়েছে তেহরান, মার্কিন প্রেসিডেন্টের পাল্টা পোস্টে নতুন বার্তা

ফাইল ছবি

শেষ আপডেট: 24 June 2025 10:13

দ্য ওয়াল ব্যুরো: ইরান ও ইজরায়েলের (Iran Israel Conflict) মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে তাঁর সেই দাবি সরাসরি নাকচ করল তেহরান। এর পরেই ট্রাম্প ফের সোশ্যাল মিডিয়ায় জানালেন, ইজরায়েল এবং ইরান—দু’পক্ষই তাঁর কাছে ‘শান্তির বার্তা’ নিয়ে এসেছিল।

ট্রাম্পের দাবি ঘিরে পশ্চিম এশিয়ার উত্তেজনা যখন চরমে, তখন তাঁর এই পোস্ট ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে—আসলে কতটা বাস্তব এই যুদ্ধবিরতি?

মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার প্রায় দু’ঘণ্টা পরেই তেহরানের তরফে মুখ খোলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। লেখেন, “যুদ্ধবিরতি নিয়ে কোনও সমঝোতা হয়নি।” আরও জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সামরিক বাহিনী।

আরাগচির বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প ফের পোস্ট করেন ট্রুথ-এ। তাতে তাঁর দাবি—ইরান ও ইজরায়েল উভয়েই শান্তি চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল। সেই পোস্টে ট্রাম্প লিখেছেন, “দুই দেশ অনেক কিছু পেয়েছে। কিন্তু যদি তারা ধর্ম ও সত্যের পথ থেকে সরে যায়, তবে অনেক কিছু হারাতেও পারে।”

তিনি আরও লেখেন, “আমি জানতাম, এটাই উপযুক্ত সময়। মধ্যপ্রাচ্য এবং গোটা দুনিয়া এই ঘোষণার ফলে শান্তি, সমৃদ্ধি এবং ভালবাসা পাবে।”

এর আগে, সোমবার গভীর রাতে ভারতীয় সময় সাড়ে ৩টেয়, ট্রাম্প দাবি করেছিলেন, “ইরান ও ইজরায়েল সম্মতির ভিত্তিতেই এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে। আগামী ছ'ঘণ্টার মধ্যেই সংঘর্ষ বন্ধ হবে। প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, তার ১২ ঘণ্টা পর ইজরায়েল। তারপর ২৪ ঘণ্টার মধ্যে এই ১২ দিনের যুদ্ধের সমাপ্তি ঘটবে।”

ট্রাম্পের ঘোষণার পর বেশ কিছুক্ষণ পর্যন্ত ইরান বা ইজরায়েলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। বরং ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলিই প্রথম থেকে ট্রাম্পের দাবিকে ‘ভিত্তিহীন’ ও ‘অসমর্থিত’ বলে জানায়।

মঙ্গলবার সকাল ৬টা ১৬ নাগাদ (ভারতীয় সময়) ইরানের বিদেশমন্ত্রী আরাগচি জানান, তেহরান এখনও যুদ্ধবিরতির কোনও প্রস্তাবে সম্মতি দেয়নি। তবে তিনি ইঙ্গিত দেন—ইজরায়েল যদি ভোর ৪টের পর (স্থানীয় সময়) হামলা বন্ধ রাখে, ইরানও নতুন করে সংঘর্ষে জড়াতে চায় না।


```