Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ভেনেজুয়েলায় দ্বিতীয় দফার হামলা স্থগিত, ‘সহযোগিতা’ পেয়েই সিদ্ধান্ত ‘বড়হুজুর’ ট্রাম্পের

ট্রাম্প জানান, রাজনৈতিক বন্দিদের বড় অংশকে মুক্তি দিয়ে লাতিন আমেরিকার (Latin America) এই দেশ শান্তির বার্তা দিয়েছে বলে এই সিদ্ধান্ত।

ভেনেজুয়েলায় দ্বিতীয় দফার হামলা স্থগিত, ‘সহযোগিতা’ পেয়েই সিদ্ধান্ত ‘বড়হুজুর’ ট্রাম্পের

ট্রাম্পের দাবি, গত সপ্তাহে মার্কিন সামরিক অভিযানের (US Raid) পর ভেনেজুয়েলা সরকার বেশ কিছু রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে শুরু করেছে। এআই দিয়ে তৈরি ছবি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 9 January 2026 17:49

দ্য ওয়াল ব্যুরো: ভেনেজুয়েলার (Venezuela) তরফ থেকে ‘সহযোগিতা’ পাওয়ার পর বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর (Nicolas Maduro) দেশে দ্বিতীয় দফার হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প জানান, রাজনৈতিক বন্দিদের বড় অংশকে মুক্তি দিয়ে লাতিন আমেরিকার (Latin America) এই দেশ শান্তির বার্তা দিয়েছে বলে এই সিদ্ধান্ত। ট্রাম্পের দাবি, গত সপ্তাহে মার্কিন সামরিক অভিযানের (US Raid) পর ভেনেজুয়েলা সরকার বেশ কিছু রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে শুরু করেছে। এটিকে ‘শান্তির পথে এগোনোর বুদ্ধিদীপ্ত পদক্ষেপ’ বলে উল্লেখ করেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে (Truth Social) ট্রাম্প লেখেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিচক্ষণ পদক্ষেপ। পুনর্গঠনের প্রশ্নে— বিশেষ করে তেল ও গ্যাস পরিকাঠামোকে আরও বড়, উন্নত ও আধুনিক রূপ দেওয়ার জন্য আমেরিকা ও ভেনেজুয়েলা খুব ভালোভাবে একসঙ্গে কাজ করছে। তিনি আরও জানান, এই সহযোগিতার জেরেই পরিকল্পিত দ্বিতীয় দফার হামলা বাতিল করা হয়েছে। যদিও নিরাপত্তার স্বার্থে সব মার্কিন জাহাজ নির্দিষ্ট এলাকায় অবস্থান করবে বলেও জানান ট্রাম্প।

এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার বিরোধী নেত্রী তথা নোবেল শান্তি পুরস্কার জয়ী মারিয়া করিনা মাচাদো (Maria Corina Machado) আগামী সপ্তাহে ওয়াশিংটন (Washington) সফরে আসছেন। এর আগে অবশ্য তিনি মাচাদোর সঙ্গে কাজ করার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছিলেন, দেশের ভিতরে তাঁর যথেষ্ট সমর্থন বা গ্রহণযোগ্যতা নেই।

তবে বুধবার নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজের নেতৃত্বাধীন ভেনেজুয়েলা সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বর্তমানে “খুবই ভালো”। ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, শুক্রবার হোয়াইট হাউসে (White House) তেল সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। তাঁর দাবি, মার্কিন তেল সংস্থাগুলি ভেনেজুয়েলায় অন্তত ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।


```