
শেষ আপডেট: 20 February 2025 11:18
দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির বিরুদ্ধে বিরুদ্ধে বলতে গেলে তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন প্রেসিডেন্টকে 'স্বৈরাচারী' তকমা দিয়ে মার্কিন প্রেসিডেট বলেছেন, উনি অন্যায়ভাবে ক্ষমতা ধরে রেখেছেন৷ অবিলম্বে ইউক্রেনে নির্বাচন করতে হবে। নয়তো ইউক্রেন ভেঙে যাবে।
যুদ্ধ চলাকালে ইউক্রেনে নির্বাচন স্থগিত রাখার কথাই সে দেশের আইনে বলা হয়েছে। কিন্তু ট্রাম্প তা মানতে নারাজ।
জেলেনেস্কির মেয়াদ শেষ হয়ে গিয়েছে গত বছর। ট্রাম্পের বক্তব্য, উনি ভোটে হেরে যাওয়ার ভয়ে নির্বাচন করাচ্ছেন না। তাঁকে আগে নির্বাচন করে জিতে আসতে হবে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডপনকেও নিশানা করেছেন ট্রাম্প। বলেছেন, যে যুদ্ধ জেতার নয়, তাতে লক্ষ লক্ষ মার্কিন ডলার ব্যয় করা হয়েছে। ট্রাম্প দাবি করেন, ইউরোপের যে দেশগুলি ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে সেই দেশগুলির তুলনায় আমেরিকা দুশো বিলিয়ন ডলার বেশি বরাদ্দ করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টর কটাক্ষ, ওঁর একমাত্র যোগ্যতা হল মার্কিন ডলার হাতিয়ে নেওয়া। জো বাইডেন তখন ঘুমিয়ে থাকতেন।
রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোয় ট্রাম্প জেলেনেস্কির তীব্র সমালোচনার পাশাপাশি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্পর্কে বলেন, আমেরিকার এই যুদ্ধে জড়ানোর কোনও অর্থ আমি খুঁজে পাচ্ছি না। এই যুদ্ধ ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ ছিল, আমেরিকার জন্য নয়।
মার্কিন প্রেসিডেন্ট তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ স্পেশালে লম্বা পোস্টে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে প্রতিক্রিয়ায় জেলেনেস্কিকে কৌতুকাভিনেতা বলে কটাক্ষ করেছেন। বলেছেন, তিনি একজন সফল কৌতুকাভিনেতা যিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩৫০ বিলিয়ন ডলার যুদ্ধে খরচ করতে দাবি পেশ করেছিলেন।