Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মোদী স্টেডিয়ামের মতো নিজের নামে আমেরিকার বৃহত্তম রণতরীর নামকরণ ট্রাম্পের

সাধারণত প্রাক্তন কোনও বিশিষ্ট মার্কিন প্রেসিডেন্টকে সম্মান জানাতে এ ধরনের নামকরণ করেন উত্তরসূরিরা।

মোদী স্টেডিয়ামের মতো নিজের নামে আমেরিকার বৃহত্তম রণতরীর নামকরণ ট্রাম্পের

ট্রাম্প নতুন শ্রেণির প্রচুর অস্ত্রশস্ত্রবাহী যুদ্ধজাহাজের নামকরণ করেন তাঁর নামে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 23 December 2025 12:41

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের নাম অমর করে রাখছেন আমেরিকার রণতরীর সঙ্গে। সোমবার ট্রাম্প নতুন শ্রেণির প্রচুর অস্ত্রশস্ত্রবাহী যুদ্ধজাহাজের নামকরণ করেন তাঁর নামে। সাধারণত প্রাক্তন কোনও বিশিষ্ট মার্কিন প্রেসিডেন্টকে সম্মান জানাতে এ ধরনের নামকরণ করেন উত্তরসূরিরা। কিন্তু, তর সইতে না চাওয়া ট্রাম্প নিজেই নিজের নামের রণতরী জলে ভাসানোর ঘোষণা করলেন।

আপাতত ট্রাম্প-শ্রেণির দুটি যুদ্ধজাহাজ তৈরি হবে। পরবর্তীতে বিজ্ঞান-প্রযুক্তির আধুনিকীকরণের সঙ্গে আরও এ ধরনের রণতরী তৈরি করবে আমেরিকা। ট্রাম্পের নিজের মুখের প্রশংসাসূচক কথা হচ্ছে, এটা হবে আমাদের দেশের ইতিহাসে বৃহত্তম যুদ্ধজাহাজ। যা বজ্রের মতো আঘাত হানবে শত্রুর বুকে।

ফ্লোরিডায় মার-আ-লাগোর বাড়িতে ট্রাম্প এই ঘোষণা করেন। তাঁর সঙ্গে ছিলেন পেন্টাগন প্রধান পিট হেগসেঠ, বিদেশ সচিব মার্কো রুবিও ও নৌ-সচিব জন ফেলান। অনুষ্ঠানে ট্রাম্পের ঘোষণামঞ্চের পাশেই রাখা ছিল দুটি যুদ্ধজাহাজের কল্পচিত্র। ট্রাম্প রণতরীর শ্রেণি ব্যাখ্যা করতে বলেন, এগুলি হবে ৩০,০০০ এবং ৪০,০০০ টনের। এতে ক্ষেপণাস্ত্র ছোড়া ও হেভি মেশিনগান ছোড়ার ক্ষমতা থাকবে। লেজার ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে এই জাহাজ।

তিনি আরও জানান, অদূর ভবিষ্যতে এই জাহাজ থেকেই সমুদ্র থেকে ছোড়া পরমাণু ক্রুজ মিসাইল ছোড়া যাবে। যে প্রযুক্তি বর্তমানে তৈরি করা হচ্ছে। আমেরিকার ঘরে মজুত থাকা বিধ্বংসী ও ক্রুজারগুলির মধ্যে ট্রাম্প-শ্রেণির এই যুদ্ধজাহাজ সবথেকে বড় হবে। এদিনই ট্রাম্পের ঘোষণার সময়ই একটি পোস্টার প্রকাশ করা হয় এই শ্রেণিভুক্ত দুটি জাহাজের।


```