Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

‘ইসলামের হিরো’ আত্মঘাতী মানববোমাদের পরিবারকে ডলার-জমি, প্রতিশ্রুতি শীর্ষ তালিবান মন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: তিনি তালিবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী (taliban) (home minister)। আর তিনিই কিনা প্রশংসায় ভরিয়ে দিলেন আত্মঘাতী মানববোমাদের (suicide bombers)! বললেন, ওরা ইসলামের, দেশের হিরো (hero of islam)! কাবুলে এক হোটেলে আত্মঘাতী ম

‘ইসলামের হিরো’ আত্মঘাতী মানববোমাদের পরিবারকে ডলার-জমি, প্রতিশ্রুতি শীর্ষ তালিবান মন্ত্রীর

শেষ আপডেট: 20 October 2021 10:14

দ্য ওয়াল ব্যুরো: তিনি তালিবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী (taliban) (home minister)। আর তিনিই কিনা প্রশংসায় ভরিয়ে দিলেন আত্মঘাতী মানববোমাদের (suicide bombers)! বললেন, ওরা ইসলামের, দেশের হিরো (hero of islam)! কাবুলে এক হোটেলে আত্মঘাতী মানববোমাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হক্কানির (sirajuddin hakkani) এমন মন্তব্য অবশ্য অবাক করার নয়। কেননা হক্কানি নেটওয়ার্কের মাথা সিরাজুদ্দিন আমেরিকার নিষিদ্ধ, কালো তালিকায় আছেন। তাদের চোখে সন্ত্রাসবাদী, সিরাজুদ্দিনের মাথার  দাম ১০ মিলিয়ন ডলার। হোটেলের আলো ঝলমলে বলরুমে সিরাজ্জুদিনের প্রার্থনা, লোকজনকে আলিঙ্গনের ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করেছে তালিবানপন্থীরা।  ছবি বেরিয়েছে  স্থানীয় মিডিয়াতেও। আফগান  সরকারি সংবাদ সম্প্রচারকারী সংস্থা আরটিএ বলেছে, হক্কানি জেহাদ ও শহিদ, মুজাহিদদের বলিদানের প্রশংসা করেছেন। বলেছেন,  শহিদদের স্বপ্ন, বাসনার প্রতি বিশ্বাসঘাতকতা  করা চলবে না। তাই শহিদদের পরিবারপিছু ১২৫ মার্কিন ডলার (dollar)ও একখণ্ড জমির (land)  প্রতিশ্রুতি (reward) দিয়েছেন সিরাজুদ্দিন। প্রসঙ্গত, ২০১৮ র জানুয়ারি এই ইন্টারকন্টিনেন্টাল হোটেলেই হামলা চালিয়ে সেখানকার গেস্ট, স্টাফদের ওপর গোলাগুলি চালিয়ে অনেককে পণবন্দি করেছিল তালিবান। হক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা  সিরাজুদ্দিনের বাবা জালালুদ্দিন হক্কানি। তালিবানের সবচেয়ে বিপজ্জনক গোষ্ঠী এরা। আফগানিস্তানে গত দুটি দশকে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী নাশকতার বেশ কয়েকটি ঘটিয়েছে ওরা। এদিকে তালিবানকে  আপাততঃ আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রশ্নই নেই, আগে ওরা ক্ষমতা দখলের সময় দেওয়া যাবতীয় প্রতিশ্রুতি পালন করে কিনা, দেখা যাক, বলেছেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি জানিয়েছেন, তালিবানের প্রতিশ্রুতিগুলির অন্যতম ছিল, সরকার গঠনে সব রাজনৈতিক শক্তি, গোষ্ঠী-সম্প্রদায়কে সামিল করা হবে। ইতিমধ্যে ১৫ আগস্ট কাবুলে ঢুকে ক্ষমতা দখলের পর তালিবান যে অন্তর্বর্তী সরকার গড়েছে, তাতে সকলেই পুরুষ, দেশের মহিলাদের গত ২০বছরে অর্জিত সব সাফল্য কেড়ে নিয়েছে তারা।  

```