Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমেরিকায় তৃতীয় দল হাস্যকর!' নতুন পার্টি নিয়ে ইলন মাস্ককে কটাক্ষ ট্রাম্পের

ট্রাম্প-মাস্কের দূরত্বের বিভিন্ন জল্পনা ক'দিন ধরেই চলছিল। বিভিন্ন রকম দিক উঠে এসেছিল এক্ষেত্রে। কিন্তু শনিবার সমস্ত জল্পনায় দল ঢালেন ধনকুবের।

'আমেরিকায় তৃতীয় দল হাস্যকর!' নতুন পার্টি নিয়ে ইলন মাস্ককে কটাক্ষ ট্রাম্পের

মাস্ক ও ট্রাম্প

শেষ আপডেট: 7 July 2025 09:26

দ্য ওয়াল ব্যুরো: শনিবারই নতুন দল ঘোষণা করেছেন ইলন মাস্ক। এককালের বন্ধু ট্রাম্পকে ছেড়ে নিজের দল গড়ে আমেরিকার উন্নয়নের ডাক দেন তিনি। এবার সে নিয়েই মাঠে নামলেন প্রেসিডেন্ট। ‘আমেরিকা পার্টি’ তৈরির সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বলে কটাক্ষ করলেন ট্রাম্প। দাবি করলেন, ধনকুবের এখন 'ছন্নছাড়া' ট্রেন রেকের মতো।

এক সময় হোয়াইট হাউসে ট্রাম্পের ‘গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ বিভাগের প্রধান ছিলেন টেসলা ও স্পেসএক্স-এর কর্ণধার মাস্ক। নির্বাচনে তাঁর ভূমিকা ছিল চোখে পড়ার মতো। প্রচার থেকে বিশ্বের বিভিন্ন ঘটনায় মতামত রাখা, তাঁদের প্রায়ই একসঙ্গে দেখা যেত। কিন্তু গত কয়েক সপ্তাহে দু’জনের সম্পর্ক খারাপ হয়। ট্রাম্প জানান, আমেরিকার বহুচর্চিত খরচ ও কর সংক্রান্ত বিল (spending bill) ঘিরেই তাঁদের সম্পর্কের অবনতি। আর বলা বাহুল্য, তার ফলেই যুক্তরাষ্ট্রে নতুন দলের আগমন।

এনিয়ে রবিবার নিউ জার্সি থেকে এয়ার ফোর্স ওয়ানে ওয়াশিংটন ফিরতেই আমেরিকার প্রেসিডেন্ট বলেন, 'একটা তৃতীয় দল তৈরি করা খুবই হাস্যকর। আমেরিকায় চিরকাল দু’দলের ব্যবস্থা রয়েছে। তৃতীয় দল কখনওই সফল হয়নি। ও (মাস্ক) চেষ্টা করে দেখতে পারে, তবে আমি বলব, এটা সময়ের অপচয়।' মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও মাস্ককে কটাক্ষ করে বলেন, 'আমি মনে করি মাস্কের কোম্পানিগুলোর বোর্ড চান, তিনি যেন ফের কাজে মন দেন। রাজনীতিতে নাক না গলানোই ভাল।'

ট্রাম্প-মাস্কের দূরত্বের বিভিন্ন জল্পনা ক'দিন ধরেই চলছিল। বিভিন্ন রকম দিক উঠে এসেছিল এক্ষেত্রে। কিন্তু শনিবার সমস্ত জল্পনায় দল ঢালেন ধনকুবের। এক্স হ্যান্ডেলে ঘোষণা করেন, ‘আমেরিকা পার্টি’-র। সেখানেই তিনি উল্লেখ করে দেন, আমেরিকা পার্টি গঠনের কারণও। জানান, বর্তমান মার্কিন রাজনৈতিক ব্যবস্থা একদলীয়তন্ত্রে পরিণত হয়েছে। ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয়ই মিলে দেশের সম্পদ নষ্ট করছে। তাই নতুন দলের প্রয়োজন রয়েছে।

মাস্ক বিল নিয়ে বলেন, 'ট্রাম্পের খরচ বৃদ্ধি সংক্রান্ত বিল দেশের উপর ঋণের বোঝা আরও বাড়াবে। সেই বিলকে সমর্থন করা আইনপ্রণেতাদের হারাতে তিনি আপ্রাণ চেষ্টা করবেন।' এদিকে ট্রাম্পের দাবি, মাস্ক তাঁকে সমর্থন করা বন্ধ করেছেন কারণ তাঁর বিল টেসলার মতো ইলেকট্রিক গাড়ির উপর থেকে ভর্তুকি কমিয়েছে। মাস্ক অবশ্য বার বার বলছেন, তাঁর আপত্তির প্রধান কারণ দেশের ঘাটতি বৃদ্ধি এবং ঋণ সমস্যা।

নতুন দল একেবারে অপরিপক্ক, মাস্কও রাজনীতির ময়দানে খুব পুরনো নন, রাজনৈতিক দল হিসেবে রেজিস্টার হয়নি আমেরিকা পার্টি। এত কিছু সত্ত্বেও তবে, বিশ্লেষকরা মনে করছেন, ২০২৬ সালের নির্বাচনে রিপাবলিকানদের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে এই দল। ট্রাম্প অবশ্য এনিয়ে উত্তর দিতে নারাজ।


```