Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

ট্রাম্পের চুমু মাস্কের পায়ে, 'লং লিভ দ্য রিয়্যাল কিং' ভিডিওয় কী দেখা গেল?

সোমবার সকালে অফিসে ঢুকে তাজ্জব হয়ে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের (HUD) কর্মীরা।

ট্রাম্পের চুমু মাস্কের পায়ে, 'লং লিভ দ্য রিয়্যাল কিং' ভিডিওয় কী দেখা গেল?

এই ভিডিওটি ভাইরাল হয়েছে।

শেষ আপডেট: 25 February 2025 15:17

দ্য ওয়াল ব্যুরো: 'লং লিভ দ্য রিয়্যাল কিং' (LONG LIVE THE REAL KING)! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) তাঁর সরকারের অন্যতম 'পৃষ্ঠপোষক' কুবেরের ধনের মালিক ইলন মাস্কের (Elon Musk) পদকমল চুম্বন করছেন! এমনটাও সত্যি হয় নাকি! এরকমই একটি ভিডিও ভাইরাল হওয়ায় দুনিয়া জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। সোমবার সকালে অফিসে ঢুকে তাজ্জব হয়ে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের (HUD) কর্মীরা। অফিসের সবকটি টিভিতে একটিমাত্র ভিডিও চলছে। আর তা হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কোটি কোটি ডলারপতি ইলন মাস্কের। যিনি কিনা তথাকথিত তৈরি করা প্রশানসনিক দক্ষতা নিরূপণ (Doge) বিষয়ক একটি বিভাগের প্রধান। ভিডিওয় দেখা যাচ্ছে, ট্রাম্প সোৎসাহে মাস্কের পায়ে চুমু খাচ্ছেন ও পদসেবা করছেন।

ছোট্ট একটুকরো এই ক্লিপ অনবরত চলেই যাচ্ছে। যা দেখে কর্মীরা তাজ্জব বনে যান। কিন্তু, তখনই প্রশ্ন ওঠে, এই ভিডিওটি কি আদৌ সত্যি? সম্প্রতি ট্রাম্প নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। যাতে তিনি ইংল্যান্ডের প্রাচীন প্রবচন 'লং লিভ দ্য কিং' লিখে মাথায় একটি মুকুট পরা ছবি ব্যবহার করেছিলেন। এই ভিডিওটি তাঁকেই ব্যঙ্গ করে প্রকৃত রাজা কে, তা তুলে ধরা হয়েছে।

কতটা সত্যি এই ভিডিও?

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ওয়ার্ক ফ্রম হোম বন্ধের প্রশাসনিক নির্দেশ পেয়েই সোমবার সাত তাড়াতাড়ি অফিসে এসে ঢোকেন। ঢোকা মাত্রই টিভি চালাতেই তাঁদের সকলের নজরে আসে কাণ্ড! কোথা থেকে এটা আসছে, কে করেছে, তা জানার কৌতূহল প্রকাশের আগেই তড়িঘড়ি সমস্ত টিভি অফ করে দেওয়া হয়।

ভক্স সাংবাদিক ব়্যাচেল কোহেন প্রথম ১৯ সেকেন্ডের ভিডিওর খবর ফাঁস করেন। এই ভিডিওটি অ্যান্টনি লামেসা নামে একজন এক্স অ্যাকাউন্ট থেকে সম্প্রচারিত হয়েছে বলে তদন্তে জানা গিয়েছে। এটি আসলে একটি ডিপ ফেক ভিডিও (Deep fake Video) যা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI Generated) শৈলী ব্যবহার করে তৈরি হয়েছে। রবার্ট সি উইভার ফেডারেল বিল্ডিং এবং কাফেটেরিয়া এলাকা সহ ওই অফিসের সর্বত্র ১৯ সেকেন্ডের ভিডিওটি পাঁচ মিনিটের লুপে অনবরত চলে। তবে এখনও পর্যন্ত এটা জানা যায়নি যে, প্রকৃতই এই ঘটনা কে ঘটিয়েছে। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। যদিও দফতরের তরফে বলা হয়েছে যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।


```