Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রূপকথার ব্রিটিশ কেল্লা বিক্রির পথে, ৭০০ বছর পর মালিকানা বদল

এর ভিতরে রয়েছে হোটেল, ক্রিকেট মাঠ, শ্যুটিং গ্রাউন্ড, কফি শপ, একটি বিশাল গুদামখানা এবং ৪৪৫ একরের বেশি এলাকা জুড়ে বাগান।

রূপকথার ব্রিটিশ কেল্লা বিক্রির পথে, ৭০০ বছর পর মালিকানা বদল

রিপলে দুর্গ

শেষ আপডেট: 3 February 2025 18:13

দ্য ওয়াল ব্যুরো: রূপকথা যুগের কেল্লা! ৭০০ বছর ধরে একই পরিবারের মালিকানায় থাকা রিপলে দুর্গ এবার বিক্রি হতে চলেছে। লন্ডনের অদূরে ঐতিহাসিক, রাজরাজড়াদের স্মৃতি মেখে থাকা এই দুর্গের ভিতরে রয়েছে আস্ত একটি প্রাসাদ। বর্তমান মালিক ও মালকিন স্যার টমাস এবং লেডি ইঙ্গিলবি এই দুর্গের রক্ষণাবেক্ষণ আর চালাতে না পেরে আনুমানিক ২২৫ কোটি টাকায় বেচে দিতে চলেছেন। চতুর্দশ শতক থেকে ইঙ্গিলবি পরিবারের বাস এই কেল্লায়। ব্যারন এবং তাঁর স্ত্রী শেষমেশ কয়েক দশক ধরে চালিয়ে যাওয়া এই দায় থেকে অব্যাহতি নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন।

উত্তর ইয়র্কশায়ারের হ্যারোগেটের কাছে এই কেল্লা শুধু ইতিহাসে প্রসিদ্ধ তাই নয়, একে জড়িয়ে রয়েছে নানান রূপকথার মতো রঙিন কাহিনির মালা। একটি কেল্লা ছাড়াও এর ভিতরে রয়েছে হোটেল, ক্রিকেট মাঠ, শ্যুটিং গ্রাউন্ড, কফি শপ, একটি বিশাল গুদামখানা এবং ৪৪৫ একরের বেশি এলাকা জুড়ে বাগান। টমাস এই বাড়ির মালিকানা অর্জন করেন যখন তাঁর বয়স ছিল ১৮। তারপর ৫০ বছর ধরে তিনি ও তাঁর স্ত্রী এই কেল্লার সংরক্ষণ, মেরামত, রক্ষণাবেক্ষণের কাজ করে এসেছেন। এখন তাঁরা অবসর নিয়ে নিজের মতো করে জীবন কাটাতে চান বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

বিবিসির খবর অনুযায়ী, এই কেল্লার ভিতরে একটি হেলিপ্যাডও আছে। মোট ৯টি খণ্ডে বিভক্ত এই সম্পত্তি। যা পৃথকভাবে এমনকী সবগুলি মিলিয়ে কেনা যাবে। যার মধ্যে রয়েছে একটি বিয়ের অনুষ্ঠান করার মতো বিশাল এলাকা। যেখানে বহু বিখ্যাত লোকের বিয়ের অনুষ্ঠানও হয়েছে অতীতে। ১৩০৮-০৯ সাল থেকে এই সম্পত্তি ইঙ্গিলবি পরিবারের হাতে আসে। এঁদের এক পূর্বপুরুষ স্যার টমাস সম্পত্তির উত্তরসূরি এডেলিন থোয়াঙ্গেকে বিয়ে করে যৌতুকরূপে এই সম্পত্তি পান। পরে তাঁর এক উত্তরসূরি যাঁর নামও টমাস তিনি রাজা তৃতীয় এডওয়ার্ডকে শূকরের হামলার হাত থেকে বাঁচিয়েছিলেন। সেই সাহসিকতা ও উপকারের স্বীকৃতি হিসেবে তাঁকে নাইট উপাধি দেওয়া হয়।


```