Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

তামাকমুক্ত আগামী! গোটা প্রজন্মকে নেশা থেকে দূরে রাখতে চলেছে এই দেশ, নজির গোটা বিশ্বে

বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত অন্য দেশগুলির জন্যও উদাহরণ হয়ে উঠতে পারে। 

তামাকমুক্ত আগামী! গোটা প্রজন্মকে নেশা থেকে দূরে রাখতে চলেছে এই দেশ, নজির গোটা বিশ্বে

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

পৃথা ঘোষ

শেষ আপডেট: 6 November 2025 15:30

দ্য ওয়াল ব্যুরো: ভবিষ্যতের শুরুটা আজ থেকেই - এই চিন্তাভাবনা মাথায় নিয়ে আগামী প্রজন্মের সুস্বাস্থ্যকে সুরক্ষিত করতে ধূমপানের বিরুদ্ধে লড়াইয়ে নজির গড়ল মালদ্বীপ (Maldives)।

এক সাহসী পদক্ষেপে দেশটি ইতিহাস সৃষ্টি করল। ২০০৭ সালের পর যারা জন্মেছে, তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে তাদের ওপর আজীবনের এক নিষেধাজ্ঞা চাপিয়েছে মালদ্বীপ। তাদের জন্য ধূমপান নিষিদ্ধ (smoking ban) ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ আর কখনও তামাকজাত দ্রব্য কিনতে, ব্যবহার করতে বা সেবন করতে পারবে না।

নতুন আইনটি কার্যকর হয়েছে ১ নভেম্বর থেকে। বছরের শুরুতে রাষ্ট্রপতি মহাম্মদ মুইজ্জু প্রস্তাব দিয়েছিলেন এই ঐতিহাসিক নিষেধাজ্ঞার, আর এখন তা বাস্তব রূপ পেয়েছে।

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এই পদক্ষেপ দেশটির জনস্বাস্থ্যের ইতিহাসে এক 'ঐতিহাসিক মুহূর্ত'। তাদের দাবি, এর মূল লক্ষ্য হল ভবিষ্যৎ প্রজন্মকে ধূমপানের ক্ষতি থেকে সম্পূর্ণভাবে রক্ষা করা এবং একটি ‘তামাকমুক্ত প্রজন্ম’ তৈরি করা। মন্ত্রকের ভাষায়, এই আইন প্রমাণ করছে সরকার তরুণদের সুরক্ষায় কতটা গুরুত্ব দিচ্ছে।

নতুন আইনে স্পষ্ট বলা হয়েছে, ২০০৭ সালের পর জন্মানো কেউ তামাকজাত পণ্য কিনতে বা ব্যবহার করতে পারবেন না। দেশের দোকানগুলিকে বাধ্যতামূলকভাবে এখন গ্রাহকের বয়স যাচাই করতে হবে, পণ্য বিক্রির আগে পরিচয়পত্র দেখতে হবে। নিয়ম ভাঙলে শাস্তির ব্যবস্থাও রয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হল, মালদ্বীপে এর আগেই ই-সিগারেট ও ভেপিং সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলি বিক্রি, আমদানি, ব্যবহার - সব কিছুই বেআইনি, বয়স নির্বিশেষে। ফলে নতুন আইনটি দেশটির তামাকবিরোধী নীতিকে আরও মজবুত করেছে।

বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মালদ্বীপের এই সিদ্ধান্ত অন্য দেশগুলির জন্যও উদাহরণ হয়ে উঠতে পারে। কারণ, এটি শুধু আইন নয় - এক প্রজন্মকে ধূমপানের আসক্তি থেকে মুক্ত রাখার প্রতিজ্ঞা।


```