Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

টিকটক ভিডিওয় অতিষ্ঠ হয়ে মেয়েকে আমেরিকা থেকে পাকিস্তানে ডেকে খুন করলেন বাবা

টিকটক ভিডিওয় অতিষ্ঠ হয়ে মেয়েকে আমেরিকা থেকে পাকিস্তানে ডেকে নিয়ে এসে খুন করলেন বাবা। জানা গিয়েছে কিশোরীকে খুনে তার কাকাও বাবাকে মদত দিয়েছেন।

টিকটক ভিডিওয় অতিষ্ঠ হয়ে মেয়েকে আমেরিকা থেকে পাকিস্তানে ডেকে খুন করলেন বাবা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 31 January 2025 18:37

দ্য ওয়াল ব্যুরো: মেয়ে বার বার টিকটক ভিডিও পোস্ট করত। অতিষ্ঠ হয়ে মেয়েকে আমেরিকা থেকে পাকিস্তানে ডেকে নিয়ে এসে খুন করলেন বাবা। জানা গিয়েছে মেয়েকে খুনে কিশোরীর কাকাও বাবাকে মদত দিয়েছেন। দু'জনকেই গ্রেফতার করেছে পুলিশ।

পাকিস্তানের সংবাদ সংস্থা জানিয়েছে মৃতা জন্মসূত্রে পাকিস্তানি বংশোদ্ভূত হলেও আমেরিকার নাগরিক। সপরিবারে কয়েক দিন আগেই পাকিস্তানে এসেছিল ওই কিশোরী। বালুচিস্তানের কোয়েটায় নিজের দেশের বাড়িতে ফিরতেই তাকে খুন করা হয় বলে খবর।

জানা গিয়েছে, কিশোরীর পরিবার পাকিস্তান থেকে আমেরিকায় চলে গিয়েছিল প্রায় ২৮ বছর আগে। সেখানেই পাকাপাকি ভাবে থাকত তারা। পুলিশ মনে করছে, আমেরিকায় থাকাকালীনই কিশোরীকে খুনের পরিকল্পনা করা হয়েছিল।

পাকিস্তান পুলিশের সিনিয়র আধিকারিক আবাদ বালোচ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আইন অতি কড়া হওয়ায় অভিযুক্ত পাকিস্তানে এনে খুন করার ছক কষেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তানে এই উদ্দেশ্যেই তাঁরা ফিরেছিলেন কি না, তা জানতে কিশোরীর দাদাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তাৎপর্যপূর্ণ ব্যাপার এই যে, অভিযুক্ত বাবা পুলিশি জেরায় জানিয়েছেন, মেয়ে টিকটকে বার বার ভিডিও পোস্ট করত। যা একেবারেই না পসন্দ ছিল তাঁর। অনেকবার এ নিয়ে মেয়েকে সতর্ক করা হলেও লাভ হয়নি। এরপর পাকিস্তান ফেরার পরেও একই কাজ করায় মেয়েকে গুলি করেছেন বলে স্বীকার করেন অভিযুক্ত।


```