Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘মেয়েদের কাজ করতে দিচ্ছে, ক্রিকেট ভালবাসে!’ তালিবানে ‘বিগলিত’ আফ্রিদি

দ্য ওয়াল ব্যুরো: মুখে নারী স্বাধীনতার (Women rights) কথা বললেও বাস্তবে মহিলাদের (women)জীবন দুর্বিসহ করে তুলেছে। ১৫ আগস্ট কাবুল দখলের পর প্রায় গোটা আফগানিস্তান (Afghanistan) নিয়ন্ত্রণে এনে বিশ বছর আগের ভয়াবহ স্মৃতি ফিরিয়ে ফের মেয়েদের ওপর

‘মেয়েদের কাজ করতে দিচ্ছে, ক্রিকেট ভালবাসে!’ তালিবানে ‘বিগলিত’ আফ্রিদি

শেষ আপডেট: 31 August 2021 07:20

দ্য ওয়াল ব্যুরো: মুখে নারী স্বাধীনতার (Women rights) কথা বললেও বাস্তবে মহিলাদের (women)জীবন দুর্বিসহ করে তুলেছে। ১৫ আগস্ট কাবুল দখলের পর প্রায় গোটা আফগানিস্তান (Afghanistan) নিয়ন্ত্রণে এনে বিশ বছর আগের ভয়াবহ স্মৃতি ফিরিয়ে ফের মেয়েদের ওপর নির্যাতন শুরু করেছে তালিবান (taliban)। কোএডুকেশন নিষিদ্ধ করেছে। অথচ সেই তালিবানেরই প্রশংসায় পঞ্চমুখ শাহিদ আফ্রিদি (Afridi)। তালিবানের মানসিকতা খুবই ইতিবাচক (positive mind), সার্টিফিকেট দিয়েছেন প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার। আরও পড়ুন---বিজেপি আজই ৭১-এ নামতে পারে, আরও দুই বিধায়ক তৃণমূলের পথে পাক সাংবাদিক নাইলা ইনায়েতের শেয়ার করা এক ভিডিওতে তাঁকে সাংবাদিকদের কাছে তালিবানের হয়ে সওয়াল করতে শোনা গিয়েছে, ওরা রাজনীতি সহ নানা ক্ষেত্রে মহিলাদের কাজ করতে দিচ্ছে। কিন্তু কাবুল বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণে ১৩ মার্কিন সেনা সহ অন্ততঃ ১৭০ জনের মৃত্যুর পর তালিবানের গুণগান গেয়ে আফ্রিদি যা বলেছেন, তার সঙ্গে বাস্তবের মিল নেই। একাধিক আফগান ক্রীড়াবিদ, রাজনীতিক, বিশেষতঃ মহিলারা জঙ্গিদের ফতোয়া, অত্যাচারের ভয়ে দেশ ছেড়েছেন। নাইলার কটাক্ষ, আফ্রিদির তালিবানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়া উচিত!   তালিবানের সমর্থনে ৪৬  বছর বয়সি পাক ক্রিকেটারের আরও সওয়াল, তালিবান ক্রিকেট (cricket) ভালবাসে! পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের শেষ ম্যাচ খেলতে নামছেন আফ্রিদি। তালিবানের অংশগ্রহণে আরও উত্সাহ দেওয়ার কথা বলে তাতে ক্রিকেটেই সমৃদ্ধি, লাভ হবে বলে ধারণা আফ্রিদির।  তিনি বলেছেন, তালিবান মহিলাদের কাজ দিচ্ছে, ক্রিকেট সমর্থন করছে, পাকিস্তানর সঙ্গে  ক্রিকেট সিরিজেও সায় দিয়েছে। ক্রিকেটের প্রতি ওদের মনোভাব খুব পজিটিভ। চলতি মাসেই আফগান ক্রিকেট বোর্ড বলেছে, তাদের টিমের পূর্বঘোষিত অ্যাসাইনমেন্ট বহাল থাকবে, কেননা কোনও মহলেরই কোনও হস্তক্ষেপ নেই। ক্রিকেটার, কর্মকর্তারা সকলেই নিরাপদ রয়েছেন বলে জানিয়েছেন আফগান ক্রিকেট  বোর্ডের শীর্ষকর্তা হামিদ শিনওয়ারি। পরের সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে টিমের তৃতীয় শিবির বসানোর কথাও ভাবছে বোর্ড।

```