Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ইমরানের মুখে চুনকালি! ত্রাণসামগ্রীর ট্রাক থেকে পাকিস্তানি পতাকা খুলে ছিঁড়ে ফেলল তালিবান

দ্য ওয়াল ব্যুরো: তালিবানকে (taliban) মিত্র ভেবে তাদের আফগানিস্তানের সব গোষ্ঠী, সম্প্রদায়কে সঙ্গে নিয়ে সার্বিক সরকার (inclusive government) গঠনের পরামর্শ দিয়েছিলেন ইমরান খান (imran khan)। তালিবান শুধু যে তাঁর সেই পরামর্শ পত্রপাঠ খারিজ করেছ

ইমরানের মুখে চুনকালি! ত্রাণসামগ্রীর ট্রাক থেকে পাকিস্তানি পতাকা খুলে ছিঁড়ে ফেলল তালিবান

শেষ আপডেট: 21 September 2021 15:58

দ্য ওয়াল ব্যুরো: তালিবানকে (taliban) মিত্র ভেবে তাদের আফগানিস্তানের সব গোষ্ঠী, সম্প্রদায়কে সঙ্গে নিয়ে সার্বিক সরকার (inclusive government) গঠনের পরামর্শ দিয়েছিলেন ইমরান খান (imran khan)। তালিবান শুধু যে তাঁর সেই পরামর্শ পত্রপাঠ খারিজ করেছে, তাই-ই নয়, তার চেয়েও মারাত্মক কাণ্ড করল তারা, যা নিঃসন্দেহে আন্তর্জাতিক মহলের সামনে পাকিস্তানি প্রধানমন্ত্রীর মুখে চুনকালি (embarrassment) লেপে দিয়েছে। পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংলগ্ন  তোরখাম শহরে পাকিস্তান থেকে ত্রাণসাহায্য নিয়ে যাওয়া ট্রাকে লাগানো পাকিস্তানি পতাকা (pakistani flag) খুলে ছিঁড়ে টুকরো টুকরো করেছে তালিবান জঙ্গিরা। আরও পড়ুন----অভিষেক-রুজিরার আর্জি খারিজ দিল্লি হাইকোর্টে, মিলল না রক্ষাকবচ সোস্যাল মিডিয়ায়  ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, যুদ্ধবিধ্বস্ত  আফগানিস্তানের জন্য পাকিস্তানের পাঠানো ত্রাণসামগ্রী বহনকারী ট্রাক থামিয়ে পাকিস্তানি পতাকা খুলে নিচ্ছে তারা। সেটি ছিঁড়ে ফেলে তাদের কয়েকজন "নারা ই তকবীর, আল্লাহু আকবর" স্লোগান দিচ্ছে। একজনকে আবার বলতে শোনা যাচ্ছে,পতাকাটা পুড়িয়ে ফেললেই তো হয়!   তালিবানের প্রত্যাবর্তনের পর প্রবল মানবিক সঙ্কট চলছে আফগানিস্তানে।  ভারত, রাষ্ট্রপুঞ্জ সহ একাধিক পশ্চিমী দেশ মানবিকতার খাতিরে ত্রাণসামগ্রী পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।  রবিবার পাকিস্তান তোরখাম সীমান্ত দিয়ে ত্রাণসাহায্য পাঠানো শুরু করেছে। আটা, ময়দা, রান্নার তেল,চিনি, চাল,ডাল সহ খাদ্যসামগ্রী নিয়ে ১৩টি ট্রাক গিয়েছে আফগানিস্তানে। আরও ৪টি ট্রাকের যাওয়ার কথা শীঘ্রই। কিন্তু ইমরান যে ধরনের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন, সেটা তালিবানের পছন্দ হয়নি। গতকালই তালিবান নেতা মহম্মদ মোবিন স্পষ্ট জানিয়ে দেন,আমরা কাউকে সবাইকে সামিল করে সরকার গঠনের পরামর্শ দেওয়ার অধিকার দিইনি। আফগানিস্তানের নিজের স্বাধীনতা আছে। সম্ভবতঃ ইমরানের প্রস্তাবে তালিবানের ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে ট্রাক থেকে পাকিস্তানের পতাকা খুলে নিয়ে ছিঁড়ে ফেলার ঘটনায়। তালিবান কিন্তু প্রথমে সবাইকে সঙ্গে নিয়ে সরকার গঠনের কথাই বলেছিল। কিন্তু গত ৭ সেপ্টেম্বর তারা অন্তর্বর্তী সরকার ঘোষণা করে, যার মাথায় আছেন তালিবানের রেহবারি সুরা মোল্লা মহম্মদ হাসান আখুন্দ এবং সেই মন্ত্রিসভার  সব সদস্যই পুরুষ!  

```