Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফের পিছিয়ে গেল সুনীতাদের ফেরা! এবার স্পেস এক্স রকেট লঞ্চেই বিপত্তি, নতুন তারিখ জানাল নাসা

আগামী ১৯ মার্চ মহাকাশে প্রায় ১০ মাস আটকে থাকা সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোরকে ফিরিয়ে আনার কথা ছিল এই রকেটের। কিন্তু এখন আর তা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। 

ফের পিছিয়ে গেল সুনীতাদের ফেরা! এবার স্পেস এক্স রকেট লঞ্চেই বিপত্তি, নতুন তারিখ জানাল নাসা

ফাইল ছবি

শেষ আপডেট: 15 March 2025 08:45

দ্য ওয়াল ব্যুরো: আবারও পিছিয়ে গেল মিশন! আবারও সংশয় তৈরি হল সুনীতা উইলিয়ামসদের (Sunita Williams) পৃথিবীতে ফিরে আসা নিয়ে। কারণ নির্ধারিত দিন এবং সময়ে রকেট লঞ্চ করতে পারেনি নাসা-স্পেস এক্স (NASA-Space X)। আগামী ১৯ মার্চ মহাকাশে প্রায় ১০ মাস আটকে থাকা সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোরকে ফিরিয়ে আনার কথা ছিল এই রকেটের। কিন্তু এখন আর তা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। 

১২ মার্চ নাসা-স্পেস এক্সের রকেটের মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু লঞ্চের মাত্র ঘণ্টাখানেক আগে সেই রকেটে ত্রুটি ধরা পড়ে! সেই কারণে মিশন বাতিল করতে বাধ্য হয় তাঁরা। জানা গেছে, রকেটের হাইড্রোলিক সিস্টেমে কিছু গন্ডগোল হয়েছে, যার জন্য রকেট লঞ্চ করা যায়নি। ভিতরে থাকা চারজন মহাকাশচারীকেও সুরক্ষিতভাবে বের করে আনা হয়েছে। 

নাসা জানিয়েছিল, ১২ মার্চ ভোর ৫টা ১৮ মিনিটে কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করা হবে। এরপর ক্রিউ-১০ মহাকাশযান তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনবে। কিন্তু তেমনটা হল না। এই ব্যাপারে স্পেস-এক্সও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তাঁরা রকেট লঞ্চ করতে পারেনি। যে সমস্যা হয়েছে তার দ্রুত সমাধান করা গেলে শুক্রবার ফের একবার রকেট লঞ্চের ব্যবস্থা করবে নাসা। 

গত বছর বোয়িং স্টারলাইনার মহাকাশযানে চড়ে ১০ দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনীতারা। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে আর ফেরা হয়নি। পরে এলন মাস্কের সংস্থা স্পেসএক্সের ক্রিউ-১০ মিশনের সাহায্যে তাঁদের ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নাসা অনেক আগেই স্পেস-এক্সের সঙ্গে কাজ করছিল। তবে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি এলন মাস্কের সাহায্য চেয়েছিলেন।

সুনীতাদের উদ্ধার করতে যে অভিযান হবে তাতে স্পেস স্টেশনে যাবেন নাসার মহাকাশচারী অ্যানি ম্যাকলেন, নিকোল এয়ারস, জাপানের মহাকাশচারী তাকুয়া ওনিসি, রসকসমস কসমোনৌট পেসকভ। আগামী দিনে তাঁরাই থাকতে চলেছেন স্পেস স্টেশনে।


```