Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

কক্ষপথ ভুল করে মহাকাশে বেসামাল ইলন মাস্কের কুড়ি উপগ্রহ, আছড়ে পড়বে পৃথিবীর দিকে

ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা 'স্পেসএক্স' জানিয়ে দিল, ভুল কক্ষপথে স্থাপিত হতে গিয়ে শেষে বেসামাল হয়ে পুনরায় পৃথিবীতেই ফিরে আসতে চলেছে তারা। 

কক্ষপথ ভুল করে মহাকাশে বেসামাল ইলন মাস্কের কুড়ি উপগ্রহ, আছড়ে পড়বে পৃথিবীর দিকে

শেষ আপডেট: 14 July 2024 16:28

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবারই উৎক্ষেপণ হয়েছিল। ফ্যালকন ৯ রকেটে চড়ে রওনা দিয়েছিল কুড়িটি স্টারলিঙ্ক উপগ্রহ। কিন্তু ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা 'স্পেসএক্স' জানিয়ে দিল, ভুল কক্ষপথে স্থাপিত হতে গিয়ে শেষে বেসামাল হয়ে পুনরায় পৃথিবীতেই ফিরে আসতে চলেছে তারা। 

গত ১১ জুলাই কুড়িটি উপগ্রহ নিয়ে ভ্যান্দেনবার্গ স্পেস ফোর্স বেসের স্পেসএক্স উৎক্ষেপণ কেন্দ্র থেকে রওনা দিয়েছিল ফ্যালকন ৯ রকেট। প্রথম ধাপে সবকিছুই ঠিকঠাক হয়, রকেট উপগ্রহদের দ্বিতীয় ধাপে পৌঁছে দিয়ে আবার পৃথিবীতে ফিরে আসে ফ্যালকন ৯। দ্বিতীয় ধাপেও শুরুতে ঠিকঠাকই ছিল। কিন্তু পরের ধাপে যেতে গিয়েই কেলেঙ্কারি হয়। ধরা পড়ে, 'লিক' করছে তরল অক্সিজেন। ফলে দ্বিতীয় ধাপ পেরোতে গিয়েই হোঁচট খায় স্টারলিঙ্ক উপগ্রহগুলো। যে নির্দিষ্ট কক্ষপথে তাদের প্রদক্ষিণ করার কথা, তার চেয়ে অনেক কম ব্যাসের কক্ষপথে এলোমেলোভাবে ঘুরতে থাকে তারা। 

তড়িঘড়ি আসরে নামেন স্পেসএক্সের ইঞ্জিনিয়াররা। সারারাত কাজ করে উপগ্রহদের জোর করে ওপরে তোলার চেষ্টা করা হয়। বিশেষ প্রযুক্তিতে ইঞ্জিন আগেই চালু করার নির্দেশ পাঠানো হয়। কিন্তু লাভ হয়নি। ভূপৃষ্ঠের মাত্র ১৩৫ কিলোমিটার ওপরে, প্রবল অভিকর্ষ বলকে কাজে লাগিয়ে এলোমেলোভাবে ঘুরতে থাকা উপগ্রহদের টেনে উপরের কক্ষপথে তুলতে যে পরিমাণ বল বা ঘাতের দরকার, মজুত জ্বালানি থেকে সেটা সম্ভব নয়। ফলে শেষ অবধি হাল ছেড়ে দেন ইঞ্জিনিয়াররা।

আপাতত উপগ্রহদের ভবিষ্যৎ কী? এক বিবৃতিতে ইলন মাস্কের সংস্থা জানিয়েছে, আপাতত ভয়ের কিছু নেই। পর্যাপ্ত কক্ষপথ না পেলে প্রবল অভিকর্ষ বলের আকর্ষণে উপগ্রহরা আবার ভূপৃষ্ঠের দিকেই আছড়ে পড়বে। কিন্তু ভূপৃষ্ঠ অবধি আসার আগেই বায়ুমণ্ডলের সঙ্গে প্রবল ঘর্ষণে সেগুলো জ্বলেপুড়ে ছাই হয়ে যাবে। ফলে ভূপৃষ্ঠে এর কোনও প্রভাব পড়বে না।

আপাতত উপগ্রহদের ভবিষ্যৎ কী? এক বিবৃতিতে ইলন মাস্কের সংস্থা জানিয়েছে, আপাতত ভয়ের কিছু নেই। পর্যাপ্ত কক্ষপথ না পেলে প্রবল অভিকর্ষ বলের আকর্ষণে উপগ্রহরা আবার ভূপৃষ্ঠের দিকেই আছড়ে পড়বে। কিন্তু ভূপৃষ্ঠ অবধি আসার আগেই বায়ুমণ্ডলের সঙ্গে প্রবল ঘর্ষণে সেগুলো জ্বলেপুড়ে ছাই হয়ে যাবে। ফলে ভূপৃষ্ঠে এর কোনও প্রভাব পড়বে না। 

ঘটনায় বিবৃতি দিয়েছেন মাস্ক নিজেও। জানিয়েছেন, আয়ন থ্রাস্টারকে উন্নীত করার সবরকম চেষ্টা করবে সংস্থাটি। বিবৃতিতে স্পেসএক্সও জানিয়েছে, 'এই ঘটনায় আরও একবার বোঝা গেল, মহাকাশ অভিযান আসলে কতটা কঠিন। আজ অবধি আমরা ৩৬৪ সফল লঞ্চ করেছে ফ্যালকন। যাতে চেপে গিয়েছেন মহাকাশচারী, মহাকাশ কেন্দ্রের সরঞ্জাম ও হাজারের কাছাকাছি উপগ্রহ। তারপরেও এরকম কেন হচ্ছে, জানতে পুরো ঘটনার তদন্ত করে দেখবে সংস্থা।'


```