Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ভারতের প্রত্যাঘাতের পরদিন ফের কাঁপল পাকিস্তান, সাতসকালে পরপর বিস্ফোরণ লাহোরে

স্থানীয় সূত্রে খবর, ৫-৬ ফুটের একটি ড্রোনের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে ইতিমধ্যে সেই ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে বলে সে দেশের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে।

ভারতের প্রত্যাঘাতের পরদিন ফের কাঁপল পাকিস্তান, সাতসকালে পরপর বিস্ফোরণ লাহোরে

ফাইল ছবি

শেষ আপডেট: 8 May 2025 10:11

দ্য ওয়াল ব্যুরো: আচমকা বাজতে শুরু করল সাইরেন। বাড়ি, দোকান থেকে ছুটে বেরিয়ে আসতে শুরু করলেন সাধারণ মানুষ। মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কাঁপল চারিদিক! বৃহস্পতিবার সাতসকালে পাকিস্তানের লাহোরের (Pakistan, Lahore) পরিস্থিতি এমনই। বুধবারই পহেলগামে হামলার প্রত্যাঘাত করেছে ভারত। 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) করে একাধিক জঙ্গিঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক তার পরের দিনই পাকিস্তানে ফের বিস্ফোরণের আওয়াজ। 

স্থানীয় সূত্রে খবর, ৫-৬ ফুটের একটি ড্রোনের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে ইতিমধ্যে সেই ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে বলে সে দেশের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে। বৃহস্পতিবার সকালে লাহারের ওয়ালটন বিমানবন্দর সংলগ্ন গোপালনগর এবং নাসিরাবাদ এলাকায় বিস্ফোরণের শব্দগুলি শোনা যায়। যদিও কী কারণে এই বিস্ফোরণ, সে সম্পর্কে এখনও কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। আবার ভারত কোনও হামলা করেছে কিনা, সে ব্যাপারেও কোনও পোক্ত তথ্য মেলেনি। 

যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে তার অদূরেই লাহোরের সেনাঘাঁটি। তাই এই ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ এবং সেনা তৎপর হয়েছে। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বিমান চলাচল এবং রাস্তায় গাড়ি চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।

এদিকে 'অপারেশন সিঁদুর'-এর পরও পাকিস্তান আছে পাকিস্তানেই। বুধবারের পর বৃহস্পতিবারও সীমান্তে (LoC) গুলিবর্ষণ করছে তারা। ভোর থেকেই কুপওয়ারায় গুলির লড়াই চলছে। ভারতের অভিযান হওয়ার আগে প্রায় টানা ১০ দিনের ওপর লাগাতার সীমান্তে গুলি চালিয়ে গেছে পাকিস্তান। 'নিয়ম' করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে তারা। তবে ভারতের এয়ারস্ট্রাইকের পর মনে করা হয়েছিল যে বদলাবে পাক সেনার মতিগতি। কিন্তু তেমনটা হয়নি। বুধবার ভোররাতেই কাশ্মীরে নিরপরাধ, নিরস্ত্র গ্রামবাসীদের ওপর আক্রমণ চালিয়েছিল পাক সেনা। ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। তারপর বৃহস্পতিবার ফের সীমান্তে গুলিবর্ষণ করা হচ্ছে।


```