Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ব্রিটেনের রাস্তায় শিখ তরুণীকে ধর্ষণ, 'দেশে ফিরে যাও,' চেঁচিয়ে বলল অভিযুক্তরা

ব্রিটেনের ওল্ডবারিতে পার্কে দিনের আলোয় শিখ তরুণীর উপর হামলা, সঙ্গে বর্ণবিদ্বেষী মন্তব্য। পুলিশ ঘটনাকে হেট ক্রাইম হিসেবে দেখছে, অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।

 

ব্রিটেনের রাস্তায় শিখ তরুণীকে ধর্ষণ, 'দেশে ফিরে যাও,' চেঁচিয়ে বলল অভিযুক্তরা

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 13 September 2025 15:28

দ্য ওয়াল ব্যুরো: শিখ সম্প্রদায়ের এক তরুণীর উপর নৃশংস হামলার ঘটনা ব্রিটেনের ওল্ডবারি শহরে। মঙ্গলবার সকাল পৌনে ন’টা নাগাদ টেম রোড সংলগ্ন একটি পার্কে দুই ব্যক্তি তরুণীকে লক্ষ্য করে আক্রমণ চালায়। শুধু তাই নয়, হামলার সময় তাঁকে বলা হয়, 'তোমার দেশে ফিরে যাও।' ঘটনায় বর্ণবিদ্বেষের ছাপ স্পষ্ট বলে জানিয়েছে পুলিশ। এই অপরাধকে ‘হেট ক্রাইম’ হিসেবে চিহ্নিত করে অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, দুই অভিযুক্তই শ্বেতাঙ্গ। তাদের মধ্যে একজনের মাথা কামানো, শরীরের ভারী গড়ন, পরনে ছিল কালো রঙের সোয়েটশার্ট ও গ্লাভস। অপরজনকে ধূসর জামা ও সিলভার রঙের চেইন লাগানো জ্যাকেটে দেখা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের সিসিটিভি ফুটেজ, ড্যাশক্যাম রেকর্ডিং কিংবা মোবাইল ভিডিও থাকলে তা দ্রুত জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'এটি ভয়ঙ্কর এক হামলা। এলাকায় কেউ দুই সন্দেহভাজনকে দেখে থাকলে বা তাঁদের চলাফেরার কোনও ভিডিও ফুটেজ থাকলে অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।' ঘটনাস্থলে অতিরিক্ত টহল শুরু হয়েছে এবং ভুক্তভোগীকে বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে।

এই ঘটনার পর শিখ সম্প্রদায়ের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্বভাবতই। সম্প্রতি বর্ণবিদ্বেষমূলক ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

লেবার পার্টির সাংসদ প্রীত কৌর গিল হামলাটির তীব্র নিন্দা করে এক্স-এ (প্রাক্তন টুইটার) লেখেন, 'নৃশংস ও বর্ণবিদ্বেষের ঘৃণ্য উদাহরণ। তিনি এখানেই থাকেন, এটাই তাঁর দেশ। ওল্ডবারি বা ব্রিটেনের কোথাও এরকম বর্ণবিদ্বেষ বা নারী-বিদ্বেষের জায়গা নেই।' তিনি আশ্বাস দেন, পুলিশের সঙ্গে থেকে যথাযথ পদক্ষেপ করবেন এবং শিখ সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেবেন।

বর্তমানে তদন্ত জোরদার করা হয়েছে। স্থানীয়রা পুলিশের সঙ্গে সহযোগিতা করে ঘটনার দ্রুত সুরাহা চান।


```