Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বেডরুমে সংজ্ঞাহীন পুতিন, ওলট-পালট টেবিল, হার্ট অ্যাটাকের খবর নিয়ে কী বলল ক্রেমলিন

তবে কি হৃদরোগে আক্রান্ত হলেন ভ্লাদিমির পুতিন? বিশ্বজুড়ে এই খবরে শোরগোল পড়ে গিয়েছে।

বেডরুমে সংজ্ঞাহীন পুতিন, ওলট-পালট টেবিল, হার্ট অ্যাটাকের খবর নিয়ে কী বলল ক্রেমলিন

শেষ আপডেট: 24 October 2023 16:45

দ্য ওয়াল ব্যুরো: বেডরুম থেকে কোনও সাড়া মিলছিল না ভ্লাদিমির পুতিনের। অগত্যা দরজা ঠেলে ভিতরে ঢুকে চমকে যান রুশ দেহরক্ষীরা। সংজ্ঞাহীন হয়ে মাটিতে পড়ে রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট। তবে কি হৃদরোগে আক্রান্ত হলেন তিনি? বিশ্বজুড়ে এই খবরে শোরগোল পড়ে গিয়েছে।

একটি টেলিগ্রাম চ্যানেলে খবর বেরিয়েছে, রবিবার রাতের দিকে হৃদরোগে আক্রান্ত হয়েছেন পুতিন। সেদিন রাত ন'টার দিকে বেডরুম থেকে পুতিনকে উদ্ধার করেছেন নিরাপত্তারক্ষী। মেঝেতে পড়েছিলেন তিনি। পাশে উলটে ছিল টেবিল। খাবার ও পানীয় ছড়িয়ে পড়েছিল মেঝেতে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদন অনুযায়ী, ওই টেলিগ্রাম চ্যানেলের তরফে বিবৃতিতে বলা হয়েছে যে 'প্রেসিডেন্ট যখন পড়ে যান, তখন টেবিল এবং বাসনপত্রে ধাক্কা লাগে। সেগুলি মেঝেতে পড়ে যায়। তার জেরে সজোরে শব্দ হয়।' ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে মেঝেতে পড়েছিলেন পুতিন। সেইসময় যে চিকিৎসকরা কর্মরত ছিলেন, তাঁদের দ্রুত ডাকা হয়। তড়িঘড়ি রাশিয়ার প্রেসিডেন্টের চিকিৎসা শুরু হয়।

৭১ বছরের ভ্লাদিমির পুতিনের জন্য বিশেষ মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এই টেলিগ্রাম চ্যানেলে। তাঁর বাসভবনেই চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে বলে রুশ টেলিগ্রাম চ্যানেল সূত্রে খবর। সেখানে আরও জানানো হয়, আইসিইউতে রাখা হয়েছে পুতিনকে।

কিন্তু রুশ প্রেসিডেন্টের কি সত্যিই হার্ট অ্যাটাক হয়েছিল? ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, 'রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জীবিত এবং সম্পূর্ণ সুস্থ। যা খবর রটেছে তা ভুয়ো।' পেসকভের দাবি, সমস্ত আজগুবি খবর রটানো হচ্ছে। গত অগস্ট মাসেও খবর রটেছিল পুতিনের শারীরিক অবস্থা ভাল নয়। তাঁর পেট থেকে জল বের করার জন্য নাকি অপারেশন করা হয়েছিল। ক্রেমলিন জানিয়েছে এসব খবরের কোনও সত্যতাই নেই। মিথ্যা গুজব রটানো হচ্ছে।


```